ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুড়ো সাকিবের জোরে রেহাই পেল নাইট রাইডার্স
বিশ্বের প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে আসছেন সাকিব আল হাসান। যে কারণে তাকে বলা হয়ে থাকে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা। এবার এই টাইগার অলরাউন্ডারের অভিষেক হয়ে গেল আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)।
সেখানেও সাকিব নিজের অভিষেক রাঙিয়ে রাখলেন। আলি খানের দুর্দান্ত বোলিংয়ে ১২ রানে জিতল তার দল লস অ্যাঞ্জলস নাইট রাইডার্স। গতকাল (শুক্রবার) থেকে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর। আজ (শনিবার) নিজেদের প্রথম ম্যাচে নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। দলের হয়ে ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেন ১৩ বলে ১৮ রানের ইনিংস।
এরপর বল হাতেও গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়েছেন। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে নাইটরা। জবাবে খেলতে নেমে ১৫০ রানে থামে টেক্সাস সুপার কিংসের ইনিংস। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও ফাফ ডু প্লেসি মিলে ৩০ রান যোগ করেন ওপেনিংয়ে। ডু প্লেসি ১৪ রান করে ফেরার পর অ্যারন হার্ডি ফিরেছেন ১৪ বলে ১১ রান করে।
এরপর কনওয়ে আউট হয়ে যান ৩৯ বলে ৫৩ রান করে। স্টাম্প উপড়ে ফেলা আলি খানের সেই ডেলিভারিতেই ম্যাচের মোড় পাল্টে যায়। এরপর জশুয়া ট্রম্পের ১৪ বলে ১৮ ও ক্ল্যাভিন স্যাভেজের ১৮ বলে ২৯ রানেও জয় তুলে নিতে পারেনি টেক্সাস। দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে নাইট রাইডার্সের সেরা বোলার আলি খান। ২টি উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন। একটি করে উইকেট নেন সাকিব ও সুনীল নারিন।
ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে যা ভাবছেন সাকিব এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে উন্মুক্ত চাঁদের ৬৮ রানের ইনিংস ও শেষদিকে নিতিশ কুমারের ১৭ বলে ২৬ রানে ভর করে ১৬২ রানের লড়াইয়ের পুঁজি পায় নাইটরা। টেক্সাসের হয়ে ২টি করে উইকেট নেন জিয়াউল হক , অ্যারন হার্ডি ও মার্কাস স্টয়নিস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি