ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ ; বাংলাদেশ-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করলো বিসিবি
একদিন আগেই (বৃহস্পতিবার) সূত্রের বরাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি জানিয়েছিল গণমাধ্যম। তবে পাক গণমাধ্যম সেটিকে সম্ভাব্য বলে উল্লেখ করেছিল। এবার সেই সূচিই চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২১ ও ৩০ আগস্ট টেস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে জানা গেছে ভেন্যুও, প্রথম টেস্ট রাওয়ালপিন্ডি এবং দ্বিতীয় টেস্ট হবে করাচিতে। আজ (শুক্রবার) এক বিবৃতিতে পিসিবি চারটি সিরিজের সূচি প্রকাশ করেছে। প্রথমে তারা বাংলাদেশকে নিজেদের মাটিতে আতিথ্য দেবে। পরবর্তীতে ঘরের মাঠেই ফের ইংল্যান্ডের সঙ্গে তিন টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের দুটি টেস্ট এবং নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান।
জানা গেছে, আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দল পাকিস্তানে পা রাখতে পারে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট এবং করাচিতে দ্বিতীয় টেস্ট হবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ। ফলে উভয় দলের জন্যই দীর্ঘ ফরম্যাটের চ্যাম্পিয়নশিপ টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে এই সিরিজ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ২০২০ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সংস্কার কাজ চলছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের, সে কারণে ওই ভেন্যুতে আসন্ন সিরিজগুলোর কোনো ম্যাচ হবে না। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা রয়েছে পাকিস্তানে।
ইতোমধ্যে মেগা টুর্নামেন্টটির সম্ভাব্য সূচি প্রস্তুত করে পিসিবি আইসিসির অনুমোদনের জন্য পাঠিয়েছে। এদিকে, ৭ অক্টোবর থেকে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে আতিথ্য দেবে বাবর আজমের দল। তিনটি টেস্ট হবে মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডিতে।
এরপর ১৬ জানুয়ারি থেকে করাচি ও মুলতানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ক্যারিবীয়রা। পরবর্তীতে ফেব্রুয়ারিতে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওই সিরিজের প্রতিটি ম্যাচই হবে মুলতানে।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি ম্যাচ তারিখ ও সময়
ভেন্যু প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট (সকাল সাড়ে ১১টা) রাওয়ালপিন্ডি
দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর (সকাল সাড়ে ১১টা)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি