ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাবেক তিন ক্রিকেটার কোচ হিসেবে নিয়োগ পেয়ে বিসিবি থেকে পারিশ্রমিক পাবেন যত টাকা
বাংলাদেশ দলের পাইপলাইন ক্রিকেটারদের নিয়ে গড়া হয়ে থাকে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। সেই এইচপি ক্রিকেটারদের জন্য সাবেক তিন বাংলাদেশি ক্রিকেটারকে সম্প্রতি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। সবশেষ বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় গেল মঙ্গলবার (২ জুলাই) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ’র সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছে বিসিবি। মূলত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। এ ছাড়া ঘরোয়া বা অন্যান্য লিগ না থাকলে কাজ করবেন বিসিবির সঙ্গে। আসন্ন অস্ট্রেলিয়া সফরের এইচপি দলের সঙ্গে যাবেন রাজিন, এমনটাই নিশ্চিত করেছেন তিনি। দিনপ্রতি তার বেতন ধরা হয়েছে সাড়ে সাত হাজার টাকা।
ইতোমধ্যে রাজশাহীতে বিসিবি হাই-পারফরম্যান্স বিভাগে দায়িত্ব পালন করছেন সাবেক এই ক্রিকেটার। এদিকে দীর্ঘ মেয়াদে সাবেক ওপেনার তুষার ইমরানকে ব্যাটিং কোচ এবং তারেক আজিজকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দুজনকেই প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা করে বেতনে ৩ বছরের চুক্তি করেছে বিসিবি।
রাজিনের মতো তারেকও এর মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করছেন সাবেক এই ক্রিকেটার। এ ছাড়া মাসে ৬০ হাজার টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি