ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাইভোল্টেজ ম্যাচে বিরতিতে আর্জেন্টিনা, দেখে নিন ফলাফল
হাফটাইম
আর্জেন্টিনা ১-০ ইকুয়েডর।
স্কোরারঃ লিসানদ্রো মার্টিনেজ।
সব শঙ্কা উড়িয়ে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে নিয়েই ইকুয়েডরের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। তবে আরেক তারকা আনহেল ডি মারিয়াকে ছাড়াই সেমিফাইনালে ওঠার মিশনে নামতে হলো টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নরা (উরুগুয়ের সঙ্গে যৌথ)। চলমান কোপা আমেরিকার প্রথম কোয়ার্টারে মুখোমুখি হয়েছে লাতিন আমেরিকার দেশ দুইটি। শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি। আসরে এখন পর্যন্ত অপরাজেয় আর্জেন্টিনা।
টানা তিন জয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে লিওনেল স্কালোনির দল। এদিকে দুর্দান্ত খেলে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইকুয়েডর। আর্জেন্টিনা শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, নিকোলাস গঞ্জালেজ; লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি ফুটবলে সবরকম প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত লাতিন অঞ্চলের দুই দল ৪০ বার মুখোমুখি হয়েছে। জয়ের হিসেবে অনেকটা এগিয়ে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার ২৪ জয়ের বিপক্ষে ইকুয়েডরের জয় ৫টিতে। বাকি ১১ ম্যাচ হয়েছে ড্র। কোপা আমেরিকাতেও এগিয়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্টটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ইকুয়েডরের একটিও জয় নেই। ১৬ ম্যাচে ১১ জয় আর্জেন্টিনার, বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র। বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখা যাচ্ছে এবারের কোপার মহারণ।
দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস ভিত্তক টিভি চ্যানেল টি-স্পোর্টস সরাসরি দেখা যাচ্ছে সবগুলো ম্যাচ। আর্জেন্টিনা ও ইকুয়েডরের ম্যাচটিও সরাসরি দেখা যাবে চ্যানেলটিতে। এছাড়া টি-স্পোর্টস অ্যাপ, বাংলালিংক অ্যাপ, লাইভস্পোর্টস ও ইয়াল্লা ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ম্যাচটি। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি