ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোহিত-কোহলিদের পাকিস্তান সফরে বড় বাধা হতে যাচ্ছে ভারত সরকার
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ। পাকিস্তানের লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে ১৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ টুর্নামেন্ট আয়োজন করতে চায় পিসিবি। ভারত-পাকিস্তান ম্যাচ ১ মার্চ। সূচি, গ্রুপ, ভেন্যু ঠিকঠাক করে আইসিসির কাছে একটা খসড়া প্রস্তাব জমা দিয়েছে আয়োজক পাকিস্তান। অন্য দেশগুলো সহযোগিতার আশ্বাস দিলেও সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
প্রস্তাবে দেখা যাচ্ছে, একই গ্রুপ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। 'এ' গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকেও। বি গ্রুপ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ আসর আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৫ ম্যাচের মধ্যে লাহোরে ৭ টি, রাওয়ালপিন্ডিতে ৫টি আর করাচিতে হবে ৩ ম্যাচ। উদ্বোধনী ম্যাচ ও এক সেমিফাইনাল হবে করাচিতে, অন্যটি রাওয়ালপিন্ডিতে।
ভারতের সব ম্যাচসহ ফাইনাল হবে লাহোরে। ভারত সেমিফাইনাল খেললেও সেটাও হবে একই ভেন্যুতে। ভারত-পাকিস্তান বিগ ম্যাচ ১ মার্চ। ফাইনালে থাকবে রিজার্ভ ডে। পাকিস্তানের খসড়া প্রস্তাব অংশগ্রহণকারী আট দেশের কাছে উপস্থাপন করবে আইসিসি। নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসি বোর্ডের এক সদস্যের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত ছাড়া সব দেশ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছে, তারা সরকারের সাথে আলোচনা করে আইসিসিকে সিদ্ধান্ত জানাবে। ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হবে কিনা। ক্রিকেটার ও বোর্ডের দিক থেকে ইতিবাচক হলেও সরকার চায় কিনা সেটাই আসল প্রশ্ন। এর আগে সবশেষ এশিয়া কাপেও সরকারের অনুমতি না মেলায় পাকিস্তান সফর করেনি ভারত। ফলে শেষ পর্যন্ত হাইব্রিড মডেল বেছে নিতে হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি