ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ মুহূর্তে মোটা টাকায় লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেন শরিফুল
লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে শেষ মুহূর্তে ডাক পেয়েছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। ক্যান্ডি ফ্যালকন্স দলে পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ আলীর বদলি হিসেবে তাকে ডাকা হয়েছে। শরিফুল গত মৌসুমে টি-টোয়েন্টি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন। ড্রাফটে দল না পেলেও শেষ পর্যন্ত এলপিএলে খেলার সুযোগ পান এই বাঁ-হাতি খেলোয়াড়।
গতকাল ডাক পেয়ে তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন শরিফুল ইসলাম। আজ দলে যোগ দিতে শ্রীলঙ্কায় গিয়েছেন তিনি। ১ জুলাই শুরু হওয়া এলপিএল চলবে ২১ জুলাই পর্যন্ত। প্রিমিয়ার লিগে ক্যান্ডিতে দুটি ম্যাচ খেলেছেন শরিফুলের দল। এক জয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দলটি।
ওয়ানিন্দু হাসারাঙ্গার অধিনায়কত্বে এই দলে আছেন আন্দ্রে ফ্লেচার, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দুশমন্থ চামিরা কিংবা দাসুন শানাকার মতো ক্রিকেটাররা। এবারে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন শরিফুল।
এর আগে এবারের এলপিএলে খেলতে গেছেন তিন বাংলাদেশি—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। মোস্তাফিজ ও হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে, অন্যদিকে তাসকিন খেলছেন কলম্বো স্ট্রাইকার্সে।
জুলাই মাসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের অনেক ক্রিকেটার ব্যস্ত থাকবেন। গতকাল এমএলসি টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছেন সাকিব। তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। আগামীকাল ৫ জুলাই শুরু হচ্ছে এমএলসি। এটি শেষ হবে ২৯ জুলাই।
শরিফুল এলপিএল শেষ করে যোগ দেবেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। ৩৫ লাখ টাকায় এবার যোগ দিয়েছেন এলপি এলএ। এমএলসি শেষে সাকিবও যোগ দেবেন কানাডার এ টি-টোয়েন্টি লিগে। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেনও গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলবেন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ২৫ জুলাই শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি