ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে না পারা নিয়ে মুখ খুললেন শরিফুল
দেশের প্রধান বোলার হিসেবে বিশ্বকাপের বিমানে চড়েছেন তিনি। কিন্তু ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শেষ বলে আঙুলে চোট পান শরীফুল ইসলাম। স্বাভাবিকভাবেই, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি মিস করেন। পরে তাকে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছিল।
কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপের লাল-সবুজ জার্সিতে মাঠে নামেননি শরিফুল। বিশ্বকাপের পর নতুন অধ্যায় নিয়ে ব্যস্ত তিনি। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে কয়েকদিন আগে দেশ ছেড়েছেন তিন টাইগার ক্রিকেটার। বুধবার দেশ ছেড়েছেন শরীফুল ইসলাম।
এবারের আসরে শেষ মুহূর্তে এসে তিনি ক্যান্ডির হয়ে খেলার প্রস্তাব পান। যে কারণে আজ দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন। এবারের আসরে তিনি খেলবেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে মুখোমুখি হন গণমাধ্যমের। সবশেষ বিশ্বকাপে দলের হয়ে কোনো ম্যাচে খেলতে না পারা নিয়েই উঠেছিল প্রশ্ন। মূলত ইনজুরির কারণে প্রথম ম্যাচের জন্য ফিট ছিলেন না শরিফুল, পরে টিম কম্বিনেশনের কারণে আর মাঠে নামা হয়নি তার। সে কারণে জানিয়েছেন খারাপ লাগার কথা, তবে কপালের উপরই সব ছেড়ে দিয়েছেন টাইগার এই পেসার। শরিফুল বলছিলেন, 'আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে আর কিছু করার নেই। খুব আশা ছিলাম যে একটা ম্যাচ হলেও খেলব, সুতরাং ওখানে একটু কষ্ট লাগা আর কি। আর এলপিএলে যাচ্ছি ইন শা ল্লাহ চেষ্টা করব নিজের সেরাটা যেন দিতে পারি। অনেকদিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না সেক্ষেত্রে এখানে ম্যাচ খেলে যাতে আগের মত আবার কাম ব্যাক করতে পারি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি