ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম ম্যাচে মাঠে নামার আগেই চরম বিতর্ক সমালোচনার ঝড়
বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলতে রাতেই মাঠে নামে। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। শুধু এই ম্যাচ নয়, টিম ইন্ডিয়া তাদের একমাত্র বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এবং আরও দুটি গ্রুপ পর্বের ম্যাচ এখানেই খেলবে। আজ ম্যাচ শুরুর আগেই তুমুল বিতর্ক ও সমালোচনা হচ্ছে। ভারতের ম্যাচভেন্যু নিয়ে তীর্যক মন্তব্য যেমন এসেছে, তেমন আলোচনা হয়েছে পিচের মান নিয়েও।
কিছুদিন আগে নাসাউ কাউন্টি স্টেডিয়াম ছিল পার্ক। সেটাকেই রাতারাতি স্টেডিয়ামে বদলে ফেলা হয়। ফর্মুলা ওয়ান রেসট্র্যাক থেকে উড়িয়ে আনা হলো গ্যালারি। ড্রপ ইন পিচ তৈরি করা হলো অস্ট্রেলিয়ার অ্যাডিলেড স্টেডিয়ামের আদলে। কিন্তু সেই পিচে হওয়া ম্যাচে শ্রীলঙ্কা অলআউট হলো ৭৭ রানে। ৭৮ রান করতে দক্ষিণ আফ্রিকা খেলল ১৬ ওভারের বেশি।
নাসাউ কাউন্টি স্টেডিয়াম তৈরি হয়েছে মাত্র পাঁচ মাসে অনেক প্রচেষ্টায়। অনুশীলনের সুবিধাও অপ্রতুল। তাই ভারতকে এই পার্কে প্রশিক্ষণ নিতে হয়েছে। ভারতকে তাই অনুশীলন করতে হয়েছে একটি পার্কে। এ নিয়ে ক্ষিপ্ত দলের কোচ। দ্রাবিড় সরাসরিই মন্তব্য করলেন, ‘পার্কে অনুশীলন করার বিষয়টি বেশ অদ্ভুত।
দ্রাবিড় বলেন, ‘বিশ্বকাপের জন্য আপনার অবশ্যই বড় স্টেডিয়াম আছে, অথবা স্টেডিয়াম থাকাও স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি জানেন যে আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি।
এদিকে পিচ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। টি-টোয়েন্টিতে এত কম রানের পিচ নিয়ে বেজায় চটেছেন তারা। সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকারের মন্তব্য, ৮০র দশকের পিচ আর ২০২০ সালের ব্যাটার। খুব একটা জমল না। ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ইরফান পাঠান সরাসরিই বললেন, ‘এটা টি-টোয়েন্টি ক্রিকেটের আদর্শ পিচ নয়।’
আরেক সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া ড্রপ-ইন পিচ নিয়ে ব্যাখ্যা করেন তার টুইটে, ‘ড্রপ-ইন পিচে এটায় হয়। শুরুতে ঘাসের একটা অতিরিক্ত স্তর থাকে। যেটা ঠিক হতে হতে সময় নেয়। এরকম মাঠে কিছুদিন ক্রিকেট খেলা চালাতে হয়। এরপরই সেটা ব্যাট করার জন্য ভাল একটা পিচ হয়ে ওঠে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি