ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রিয়াদ ও তার ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে বিশেষ তথ্য দিলেন সুজন!
বাংলাদেশের সাবেক ক্রিকেট তারকা খালেদ মাহমুদ সুজন এবারের বিপিএলে ঢাকার জন্য দারুণ একজন প্রধান কোচ। তার অধীনে খেলছেন নাঈম শেখ, মোসাদ্দিক, তাসকিন। সিলেটের বিপক্ষে ৩০ জানুয়ারি বিপিএল ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৫১ রানের ইনিংসে মুগ্ধ খালেদ মাহমুদ। তার মতে, রিয়াদের অনবদ্য ইনিংস তরুণদের অনুপ্রেরণা। বিপিএলে দেশীয় তরুণদের ম্যাচ জেতানো পারফরম্যান্স বারবার দেখতে চান সুজন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বিপিএলের কোনো ম্যাচ ছিল না। তবে প্রায় সব দলই স্টেডিয়ামের বাইরের অংশে প্রবেশ করেছে। একে একে সকলের অনুশীলন শেষ হলো। ঢাকার গ্রেট কোচ খালেদ মাহমুদ সোজন যখন মিডিয়ার সাথে কথা বলতে আসেন, তখন তাকে রিয়াদের সাম্প্রতিক ইনিংস এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন করা হয়।
সুজনের ভালো লাগছে, এবারের আসরে স্থানীয় ও তরুণ ক্রিকেটারদের পারফর্ম্যান্স দেখে। রিয়াদের ৫১ রানের ইনিংসকে দেখছেন তরুণদের অনুপ্রেরণা হিসেবে।
‘আমি ভালোটা দেখি যে আমাদের লোকাল ছেলেদের পারফরম্যান্সটা। মাহমুদউল্লাহ যেভাবে শেষ ম্যাচে ব্যাটিং করল এটা অনেকের জন্যই অনুপ্রেরণাদায়ক, আমি বলব তরুণদের জন্য। যারা তরুণ যারা খেলছে, তাদের জন্য অনুপ্রেরণাদায়ক ইনিংস যেভাবে সে ব্যাট করেছে। এভাবে এমন ফ্রি ব্যাটিং করা দারুণ, আসলে আমি মনে করি এভাবে যদি আমরা খেলতে পারি।’
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিনিশিংয়ে ঝড় তুলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ বলে হাঁকান পঞ্চাশ, যা এবারের বিপিএলে রিয়াদের প্রথম ফিফটি। রিয়াদের ব্যাটিং শো’তে শেষ ৩ ওভারে আসে ৫২ রান, ফরচুন বরিশাল পায় ১৮৬ রানের বড় সংগ্রহ। আরও একবার ফিনিশিংয়ে রিয়াদের প্রশংসনীয় ইনিংস। সুজন চান, রিয়াদের মতো অন্য স্থানীয় খেলোয়াড়রদের থেকেও ম্যাচ জেতানো পারফর্ম্যান্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ তামিম, শাহাদাত হোসেন দিপু, দুর্দান্ত ঢাকার মোহাম্মদ নাইম শেখদের ব্যাটিংও খালেদ মাহমুদ সুজনের মন ছুঁয়েছে।
‘আমরা লোকাল ছেলেদের অনেকের পারফরম্যান্স দেখেছি, জুনিয়র তামিম, দিপু, হৃদয় কয়েকটা ম্যাচে ভালো করেছে। সবাই করছে। আমাদের নাইমও দুইটা ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে। দেশি ছেলেরা আরও যত বেশি পারফর্ম করবে আমি মনে করি সেটাই আমাদের প্রাপ্তি হবে বাংলাদেশের ক্রিকেট চিন্তা করলে। আমি ওইটাই চাই, আমাদের ছেলেরা ম্যাচ জেতাক।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)