ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মাঠে নামার আগেই আর্জেন্টিনার জন্য দু:সংবাদ, তবে কি হেরেই যাবে ম্যাচ
১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ের পর ১৯৮২ সাল। ব্যতিক্রম ঘটেনি ১৯৯০ সালের বিশ্বকাপেও। ইতিহাস বলছে, তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম দুই শিরোপা জয়ের পরের আসরে প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করেছে। তবে কী ২০২২ কাতার বিশ্বকাপে জয়ী দলটির ২০২৬ সালের বিশ্বকাপে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে?
১৯৭৮ সালে ঘরের মাঠে প্রথম শিরোপা জয়ের পর ১৯৮২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরেছিল আকাশি-সাদারা। বার্সেলোনার ক্যাম্প ন্যু'র সেই ম্যাচে বেলজিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন এরউইন ভ্যান্ডেনবার্গ।
১৯৯০ বিশ্বকাপেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ১৯৮৬ সালে মেক্সিকোতে দিয়েগো ম্যারাডোনার জাদুতে বিশ্বকাপ জয়ের পরের আসরে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে যাত্রা শুরু হয় আর্জেন্টিনার। আফ্রিকার দলটির হয়ে জয়সূচক গোলটি করেছিলেন ফ্রাঁসোয়া ওমাম-বিয়িক।
১৯৯০ সালের সেই আসরে শুরুতে ধাক্কা খেয়েও শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। তবে শিরোপার মঞ্চে তাদের পরাস্ত হতে হয় তৎকালীন পশ্চিম জার্মানির কাছে। আর চার বছর আগের কাতার বিশ্বকাপের স্মৃতি তো এখনও জ্বলজ্বলে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর শেষ পর্যন্ত শিরোপা নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা। ঘুচে যায় ৩৬ বছরের ট্রফি খরা।
কানসাসে আগামীকাল (বুধবার) ভোরে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শক্তিমত্তায় প্রতিপক্ষের চেয়ে ঢের এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার মধ্যে আর্জেন্টিনা ফিরেছে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বরে। কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী দলের ১৭ জন খেলোয়াড়ের ওপর এবারও আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে নিজেদের বিশ্বকাপ মিশনে নামার আগে বেশ সতর্ক তিনি।
কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হওয়ার আগে স্কালোনি বলেন, 'আলজেরিয়ার আক্রমণভাগে বেশ কয়েকজন দ্রুতগতির ফুটবলার রয়েছেন, যারা যেকোনো সময় প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। তাই তাদের যথাযথ সম্মান দেখিয়ে সতর্কতার সঙ্গে খেলতে হবে।'
স্কালোনির মতে, আলজেরিয়ার খেলার ধরনের সঙ্গে মরক্কোর কিছুটা মিল রয়েছে। তিনি আলজেরিয়ার কোচ এবং দলটির খেলোয়াড়দেরও প্রশংসা করেন।
বিশ্বকাপের শুরুতে মানসিক স্থিরতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে আর্জেন্টাইন কোচ বলেন, 'আগের বিশ্বকাপ থেকে আমরা শিখেছি যে প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও সেটিই সবকিছু নির্ধারণ করে না। তাই দল মানসিকভাবে স্বস্তিতে আছে এবং কোনো অতিরিক্ত চাপ নিতে চায় না।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)