ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

দলে একাধিক চমক রেখে স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা!

২০২৪ ফেব্রুয়ারি ০১ ১১:৫৫:৫৩

দলে একাধিক চমক রেখে স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা!

তিন নতুন মুখ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। টেস্টে লঙ্কাকে নেতৃত্ব দেবেন ধনঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কার নতুন প্রধান নির্বাচক উৎপল থারাঙ্গার নেতৃত্বে নির্বাচক কমিটির এটিই প্রথম দল ঘোষণা। ১৬ সদস্যের দলে তিনজন প্রার্থীর মধ্যে দুজন ডানহাতি স্পিনার।

লঙ্কান দল শামিকা গুনাসেকারা ও মিলান রত্নায়েকে দলে রেখেছে। তাছাড়া ওপেনার লাহিরু উদানাও টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন। নিয়মিত সদস্যদের মধ্যে পথুম নিসাঙ্কা, দিলশান মধুশঙ্কা এবং কুশল পেরেরা এই দলে নেই। শুক্রবার (২ ফেব্রুয়ারি) কলম্বোর সিংহলিজ স্পোর্ট ক্লাস মাঠে শুরু হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে দুই দল।

একনজরে শ্রীলঙ্কার টেস্ট দল : ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, লাহিরু উদারা, চামিকা গুনাসেকারা, মিলানরাথনায়েকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ