ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ; ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন মাহমুদউল্লাহ
২০২১ সালের পর বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আর দেখা যায়নি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে। ফলে টি-টোয়েন্টিতে রিয়াদ শেষ হতে দেখেছেন অনেকেই। তবে চলমান বিপিএলে ব্যাট হাতে প্রতিনিয়ত ঝলকানি দেখাচ্ছেন এই ফরচুন বরিশালের ক্রিকেটার। যা টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও তার ফেরার সম্ভাবনা তৈরি করেছে। বিষয়টি নিয়ে বিসিবির ভাবনার কথা জানিয়েছেন জালাল ইউনিস।
বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান রিয়াদকে টি-টোয়েন্টি স্কোয়াডে "অটোমেটিক চয়েজ" বলে উল্লেখ করেছেন। আজ (বুধবার) মিরপুরে জালাল ইউনুস বলেছেন, রিয়াদের দুর্দান্ত পারফরম্যান্স। একটা জিনিস খেয়াল করবেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার স্ট্রাইক রেট ছিল অসাধারণ। সেই স্ট্রাইক রেটে তিনি ‘অটোমেটিক চয়েজ’টি-টোয়েন্টিতে পৌঁছে যান। আর এখন এটা ঠিক হয়ে গেছে (বিপিএলেও)। সে যেখানেই খেলুক, অটোমেটিক সিলেকশন।
জালাল আরও বলেন, ‘এই মুহূর্তে সে সুযোগ পাবে কি পাবে না, এই প্রশ্নটা উঠছে না। সে ভালো খেলছে, ভালো পারফর্ম করছে। আমি তো মনে করি, এমনিতেই তার দলে চলে আসা উচিৎ। দ্বিতীয় চিন্তার অবকাশ নেই।’ফর্মে থাকলেও, বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটারদের বয়সটা বড় হিসেবে দেখা হয়। যা নিয়ে বিসিবির এই কর্মকর্তা বলছেন, ‘বয়স কোনো ব্যাপার নয়। সে কতটা ফিট, সেটাই গুরুত্বপূর্ণ। অ্যান্ডারসন কিন্তু ৪১ বছর বয়সেও বোলিং করছে। কোনো খেলোয়াড় যদি নিজেকে ফিট রাখে, সে খেলা চালিয়ে যেতে পারে। যদি পারফর্ম করে, তাহলে তো তাকে দলে রাখতে অসুবিধা নেই। সে পারফর্ম করছে। বোলিং-ফিল্ডিংয়েও তৎপর। তাহলে কেন নয়?’
উল্লেখ্য, বিপিএলের চলমান দশম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ। যেখানে পাঁচ-ছয় কিংবা সাত নম্বর পজিশনেও তাকে ব্যাটিং করতে দেখা গেছে। ফলে শেষদিকে খুব বেশি বল খেলার সুযোগ পাননি এই তারকা ক্রিকেটার। বিপিএলের পাঁচ ম্যাচে টেল-এন্ডারে রিয়াদের ব্যাটিং চিত্রটা এমন— ১৯* (১১ বল), ২৭ (১৯ বল), ৪, ৩ ও ৫১* (২৪ বল)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)