ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিপিএল খেলতে আসছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার!
বিপিএলের মাঝপথে হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে চলে গেলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। ব্যক্তিগত কারণে দুবাই গিয়েছিলেন। একই সঙ্গে ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যদিও পরে উভয় পক্ষই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এ বিতর্কের জল আর এগোয়নি। তার দল ফরচুন বরিশাল জানিয়েছে, চলতি বিপিএলে আবারও খেলতে আসবেন শোয়েব।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে— আগামী ৩ ফেব্রুয়ারি আবার ফরচুন বরিশালে যোগ দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। বিপিএলের সিলেট পর্বে তিনি খুলনার বিপক্ষে ৩ ফেব্রুয়ারির ম্যাচটি খেলবেন। এর আগে ২৩ জানুয়ারি রাতে আচমকা পারিবারিক কারণে ঢাকা ছাড়েন শোয়েব মালিক। ফলে তার জায়গায় নতুন করে নেওয়া হয় আরেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদকে।
এছাড়া চলতি বিপিএলে শোয়েব মালিককে আর দেখা যাবে না বলেও শোনা গিয়েছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে এবার নতুন করে মালিকের আগমনের বার্তা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সম্প্রতি মাঠে ও বাইরে বেশ কঠিন সময়ই পার করছেন তারকা অলরাউন্ডার শোয়েব। নিজের তৃতীয় বিয়ে নিয়ে পারিবারিকভাবে বিরূপ পরিস্থিতিতে আছেন তিনি। এর বাইরে বিপিএলের ম্যাচে এক ওভারে তিনটি নো বল করায় তার বিরুদ্ধে ফিক্সিংয়েরও অভিযোগ ওঠে। ২২ জানুয়ারি বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময় তিনটি নো বলসহ এক ওভারে ১৮ রান দেন শোয়েব।
যার কারণে বিরক্তিও প্রকাশ করতে দেখা যায় বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। পরে শোয়েবকে আর বোলিংয়ে আনেনি বরিশাল। একজন স্পিনারের একই ওভারে তিনবার ওভার স্টেপিং খুব একটা দেখা যায় না। তাই অনেকেই শোয়েবের এই ঘটনার সঙ্গে ফিক্সিংয়ের গন্ধ খোঁজার চেষ্টা করছেন। তবে এমন গুজব উড়িয়ে দিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান। বিপিএল ফ্র্যাঞ্চাইজিটির ওই বিবৃতির পর এবার শোয়েব নিজেও মুখ খুলেন।
তিনি বলেন, ‘সম্প্রতি ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করাও জরুরি মনে করছি। এ ধরনের ভিত্তিহীন গুজব শক্তভাবে প্রত্যাখ্যান করছি আমি। যেকোনো তথ্য বিশ্বাস এবং ছড়ানোর আগে অবশ্যই যাছাই করা উচিৎ। অন্যথায় এরকম মিথ্যা যে কারও সুনামে আঘাত করার পাশাপাশি বিভ্রান্তিও তৈরি করতে পারে। তাই স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্য সোর্সের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করুন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)