ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কোহলির নেতৃত্বে থাকলে ভারত হায়দরাবাদ টেস্ট হারত না!
টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার অধিনায়কত্ব মোটেও পছন্দ করেন না মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করেন বিরাট কোহলির নেতৃত্বের অভাব অনুভব করছে ভারত। তিনি মনে করেন, কোহলির অধীনে খেললে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হারতে পারত না স্বাগতিকরা। হায়দরাবাদ টেস্টে ২৮ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে ভারত। তবে জয়ের সম্ভাবনায় তারা এগিয়ে ছিল।
দুই দলেরই প্রথম ইনিংস শেষে অনেকেই ধরে নিয়েছিলেন ভারতই জিতবে। কারণ স্পিন সহায়ক উইকেটে প্রথম ইনিংসে ১৯০ রানে এগিয়ে ছিল রোহিতের দল। ব্যক্তিগত কারণে এই সিরিজের প্রথম দুই টেস্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন এই সংস্করণে ভারতের সফলতম অধিনায়ক কোহলি। তার নেতৃত্বে এই সংস্করণে সবচেয়ে বেশি ৪০ ম্যাচ জিতেছে দলটি। ভারতকে সবচেয়ে বেশি ৬৮ টেস্টে নেতৃত্বও দিয়েছেন তিনি। দুই তালিকায়ই দ্বিতীয় স্থানে মাহেন্দ্র সিং ধোনি, ৬০ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২৭টিতে।
২০২২ সালে কোহলির জায়গায় নেতৃত্ব পান রোহিত। এখন পর্যন্ত ১২ টেস্টে এই ওপেনারের অধিনায়কত্বে ৬টি জিতেছে ভারত। ভনের কাছে ক্রিকেটার রোহিত শীর্ষমানের, কিন্তু নেতা হিসেবে রোহিতকে একদমই পছন্দ নয় তার। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে ইংল্যান্ডকে ৫১ টেস্টে নেতৃত্ব দেওয়া ব্যাটসম্যান বললেন, নেতৃত্বে একবারেই নিষ্প্রভ রোহিত। “টেস্ট ক্রিকেটে ভিরাট কোহলির নেতৃত্বের অভাব তারা (ভারত) প্রবলভাবে অনুভব করছে। ভিরাটের নেতৃত্বে ভারত ম্যাচটি হারত না। রোহিত কিংবদন্তি এবং দুর্দান্ত একজন ক্রিকেটার। কিন্তু আমার মনে হচ্ছে, সে নেতৃত্বে পুরোপুরি নিষ্প্রভ ছিল।
হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডকে ২৪৬ রানে গুটিয়ে দিয়ে ৪৩৬ রান করে প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে অলি পোপের অসাধারণ এক ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ভারতীয় বোলারদের পাত্তা না দিয়ে ১৯৬ রানের চোখধাঁধানো এক ইনিংস খেলেন তিনি। দা টেলিগ্রাফে লেখা কলামে ভন বলেন, পোপকে থামানোর জন্য নেতা হিসেবে কোনো পদক্ষেপই নিতে পারেননি রোহিত।
“আমার মনে হয়, রোহিত শার্মার অধিনায়কত্ব খুবই গড়পড়তা মানের। সে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেনি। আমার মনে হয় না, সে তার ফিল্ডিং ঠিকমতো পরিচালিত করতে পেরেছিল কিংবা বোলিং পরিবর্তনের ক্ষেত্রে সক্রিয় ছিল। অলি পোপের সুইপ ও রিভার্স সুইপ থামানোর জন্য তার কাছে কোনো জবাবই ছিল না।” আগামী শুক্রবার বিশাখাপাত্নামে শুরু ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)