ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাঁচা-মরার ম্যাচে লড়াই করছে বাংলাদেশ, ২০ ওভার শেষে দেখে নিন স্কোর
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা নিশ্চিত করতে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের। এমন ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে বোলিং করতে পাঠায় নেপাল।
সুপার সিক্স থেকে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। তবে এটা শুধু জেতার জন্য নয়। বাংলাদেশের বড় ব্যবধানে জিততে হবে। সুপার সিক্সে ক্যারি পয়েন্ট ও রান রেটের জটিলতায় আটকে আছে তরুণ টাইগাররা। এই পর্যায়ে ইতিমধ্যেই একটি করে ম্যাচ জিতেছে পাকিস্তান ও ভারত। তাদের পয়েন্ট ৬। উভয় ম্যাচ জিতলে বাংলাদেশ আগের রাউন্ড থেকে ক্যারি পয়েন্টসহ ৬ পয়েন্ট পাবে। এই ক্ষেত্রে, একটি রান রেট গণনা দেওয়া হবে।
এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত নেপাল ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬২ রান করেছে।
এদিকে এই মুহূর্তের বিবেচনায় পয়েন্ট টেবিলে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। বাংলাদেশের পয়েন্ট ২। ভারত এবং পাকিস্তানের ৬। দুইয়ে থাকা পাকিস্তানের নেট রানরেট ১.০৬৪। তিনে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.৬৬৭। চারে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ২। বাকি আছে ১ ম্যাচ। বিশ্বকাপে সেমিফাইনালের আশা শেষ তাদের জন্য।
তবে বাংলাদেশের স্বপ্ন এখন পর্যন্ত টিকে আছে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেপালের বিপক্ষে বড় ব্যবধানের জয় দিয়ে রানরেটের ঋণাত্মক ব্যবধান কমিয়ে আনাটাই বাংলাদেশের লক্ষ্য। তবে কেবলমাত্র এই ম্যাচেই নজর রাখলে হচ্ছে না রাব্বি-মারুফদের। পাকিস্তানের বিপক্ষেও দরকার বড় ব্যবধানের জয়।
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেসার রোহানাতদৌলা বর্ষন এবং জিশান আলম একাদশে যুক্ত হয়েছেন। বাদ পড়েছেন রাফিউজ্জামান এবং আদিল বিন সিদ্দিক।
বাংলাদেশ একাদশ
মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাত দৌলা বর্ষন, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)