ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা!
ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে উড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টানা তিন জয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। আজ পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে যুবা টাইগ্রেসরা। ২ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে লঙ্কান মেয়েদের মুখোমুখি হবে সুমাইয়া আক্তার বাহিনী।
আজ (বুধবার) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানি মেয়েদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। এই টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান পুঁজি করে পাকিস্তান। জবাবে স্বাগতিক দল ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়ী হয়।
গত ২৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও খুব একটা বেগ পেতে হয়নি। স্বাগতিকরা জিতেছে ৩৬ রানে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পায় বাংলাদেশ।
৪ ম্যাচে চার জয়ে বয়সভিত্তিক এই ত্রিদেশীয় সিরিজে গ্রুপপর্বে অপরাজিতই থাকল বাংলাদেশ। অন্যদিকে, ৪ ম্যাচে ১ জয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে গেছে লঙ্কান মেয়েরা। এ ছাড়া কোনো জয় না পাওয়া পাকিস্তান ছিটকে গেছে সিরিজ থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)