ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
জাতীয় দলে সাকিবের ব্যাটিংয়ের ভবিষ্যৎ!
ম্যাচে অর্ধেকের বেশি সময় বাকি আছে। টিভি ক্যামেরায় ধরা পড়ল সাকিব আল হাসানকে হেলমেট পরে ডাগআউটে বসে থাকতে দেখা যায়। এরপর আরও ৪ উইকেট হারায় রংপুর রাইডার্স। কিন্তু ডাগআউট থেকে ২২ গযে দেখা যায়নি সাকিবকে। বোলার হিসেবে আরও একটি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।
ম্যাচের পর রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান নিশ্চিত করেছেন, সাকিব আল হাসান এখনো সেরা ব্যাটিং অবস্থায় নেই। সোহান আশা করছেন, টুর্নামেন্টের শেষ নাগাদ পূর্ণাঙ্গ খেলোয়াড় হবেন এই বহুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তারকা।
গত বছর বিশ্বকাপ ফাইনালের পর থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। সেই টুর্নামেন্ট চলাকালীন, তিনি চেন্নাইতে একজন ডাক্তারের কাছে গিয়েছিলেন। পরে যুক্তরাষ্ট্র, লন্ডন ও সিঙ্গাপুরে বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক আলোচনা করেন বাংলাদেশি অধিনায়ক।
এখনও পূর্ণ কোনো সমাধান পাননি সাকিব। চোখের দৃষ্টি কিছুটা ঝাপসা হয়ে যাওয়ায় ব্যাটিংয়েই মূলত সমস্যা হচ্ছে তার। যে কারণে খুলনা টাইগার্সের বিপক্ষে ৮ নম্বরে ব্যাটিংয়ে নামানো হয় সাকিবকে। পরে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১০ ব্যাটসম্যান ক্রিজে গেলেও তাকে ব্যাটিংয়ে দেখা যায়নি।
সবশেষ কুমিল্লার বিপক্ষে মঙ্গলবার ডাগআউটে প্রস্তুত হয়ে থাকলেও শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নামলেন না সাকিব। ম্যাচ শেষে তার ব্যাটিং নিয়ে দলের পরিকল্পনা জানান সোহান।
“পরিকল্পনা তো অবশ্যই একটা থাকে। আমাদের দলের পরিকল্পনা ছিল যে যদি দ্রুত উইকেট পড়ে যায়, তাহলে হয়তো সাকিব ভাই নামতেন ব্যাটিংয়ে। আসলে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্য ওই পরিকল্পনাটা করা হয়েছিল।”
ম্যাচে আপাতত ব্যাটিং করতে না পারলেও অনুশীলনে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সাকিব। রোববার রংপুরের দলীয় বিশ্রামের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে ব্যাটিং অনুশীলনে চলে আসেন তিনি। সেদিন কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গেও নেটে কথা বলতে দেখা যায় তাকে।
নিয়মিতই ব্যাটিং অনুশীলনে ব্যস্ত সময় কাটানো সাকিবকে বিপিএলের শেষ দিকে পুরো দমে পাওয়া যাবে বলে জানান রংপুর অধিনায়ক।
“সাকিব ভাই অনুশীলন করছেন। ছুটির দিনগুলোতেও নিজে নিজে ব্যাটিং অনুশীলন করছেন। সেখান থেকে আত্মবিশ্বাসটা পাচ্ছেন। তার চোখে যে সমস্যাটা হচ্ছে, ওটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। ইনশাল্লাহ টুর্নামেন্টের শেষদিকে সাকিব ভাইকে আমরা পুরোদমে ব্যাটিংয়ে দেখতে পাব।”
তবে সাকিবের ব্যাটিংটা আপাতত না পেলেও তিনি যে দলের জন্য কত বড় সম্পদ, তা তুলে ধরলেন রংপুর অধিনায়ক।
“কোনো সন্দেহ নেই, সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার। তিনি এখনও অলরাউন্ডার। চোখের সমস্যার কারণে হয়তো একটু ভুগছেন। তবে আমার মনে হয়, আমাদের দলের জন্য তার মাঠে উপস্থিত থাকাটাই অনেক গুরুত্বপূর্ণ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)