ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ব্যাটিং না করলেও যে কারণে সাকিবকে মাঠে চায় রংপুর!
সাকিব আল হাসানকে নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ব্যাট করুক বা না করুক, চোখের কন্ডিশন বা কী অবস্থা- মুখে হাসি নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘সাকিব ভাইকে সামনের সংবাদ সম্মেলনে আনার চেষ্টা করব।
অধিনায়কের মুখে বড় হাসি আছে নাকি বিরক্ত- সাকিব এখন আলোচনায় থাকবেন এটাই স্বাভাবিক। তিনি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। কোন সমাধান নেই। অনুশীলনে ব্যাটিং করলেও ম্যাচে ব্যাট করেনি তিনি। তবে মাঠে সাকিবের উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সোহান।
তিনি বলেন, দেখুন, সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার। তিনি এখনও একজন অলরাউন্ডার। কিন্তু তিনি চোখের সমস্যায় ভুগছেন। তবে আমি মনে করি মাঠে তার উপস্থিতি আমাদের দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ।
আগের ম্যাচে রংপুরের ৯ ব্যাটার আউট হলেও উইকেটে আসেননি সাকিব। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও সাত উইকেট হারিয়ে আসেননি। তবে এদিন দ্বিতীয় ব্যাটার হিসেবে বাবর আজম আউট হওয়ার পরই হেলমেট পরে তৈরি ছিলেন সাকিব। কেন?
এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, ‘পরিকল্পনা ওই রকম ছিল আমাদের যদি দুইটা দ্রুত উইকেট হয় তাহলে সাকিব ভাইকে নামাতে হতো। আসলে লেফট- রাইট কম্বিনেশনের জন্য এই পরিকল্পনাটা করা হয়েছিল। ’
‘আমার কাছে মনে হয় যে, অনুশীলন করছেন। নিজে নিজেও অনুশীলন করছেন। ইভেনচুয়ালি অফ ডেতেও অনুশীলন করছেন। ওই ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাসটা রয়েছে এবং চোখের যে সমস্যাটা আছে– আমার কাছে মনে হয়, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরো দমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পারব। ’
রংপুরের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ২৮ রান দরকার ছিল কুমিল্লার। এমন সময় শেষ ওভার করতে আসেন সাকিব। এ পরিকল্পনা আগে থেকেই করা ছিল বলে জানান সোহান। সাকিব শেষ ওভারে এসে দিয়েছেন ২০ রান। যদি রান কম দরকার হতো, তাহলেও কী আসতেন সাকিব?
সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় যে, সিচুয়েশন অনুযায়ী, যেহেতু লেফট-রাইট কম্বিনেশন ছিল, তখন আমরা সিদ্ধান্ত নিতাম। এটাই আমাদের পরিকল্পনা ছিল সাকিব বা শেখ মাহেদী যে কেউ শেষ ওভার করবে। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)