ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সেমিফাইনাল নিশ্চিত মিশনে আইসিসির জটিল সমীকরনে বাংলাদেশ!
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ যুব দল ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সুপার সিক্সে পৌঁছেছে। লাল ও সবুজের প্রতিনিধিদের সামনে এই লড়াইয়ের এখন লক্ষ্য সেমিফাইনালে ওঠা। তবে, প্রথম রাউন্ডে ভারতের কাছে হার টাইগারদের শিবিরের জন্য সমীকরণকে কিছুটা জটিল করে তুলেছে।
১২ টি দল সুপার সিক্স পৌঁছেছে যেখানে ১৬ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল। চারটি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ তিনটি দল মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করে। সুপার সিক্সে এই দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। সুপার সিক্সে নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ৩১ জানুয়ারি। দ্বিতীয় ম্যাচ ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ব্লুমফন্টেইন ও বেনোনিতে।
বাংলাদেশের জন্য সেমিফাইনালে ওঠা সহজ নয়। গ্রুপ পর্বে পাওয়া পয়েন্টের মধ্যে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করা দলগুলোর বিরুদ্ধে যে দল যত পয়েন্ট এবং নেট রান রেট অর্জন করেছিল তা সেই সেই দল সুপার সিক্স পর্বেও ক্যারি করবে।
বাংলাদেশের গ্রুপ থেকে ভারত এবং আয়ারল্যান্ডও এসেছে সুপার সিক্সে। ভারতের সাথে হারলেও আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। ফলে ২ পয়েন্ট ক্যারি করে সুপার সিক্সে এসেছে জুনিয়র টাইগাররা। সুপার সিক্সে বাংলাদেশের সাথে গ্রুপ ‘১’ এ রয়েছে দুই গ্রুপ চ্যাম্পিয়ন ভারত এবং পাকিস্তানও। তাদের বর্তমান পয়েন্ট ৪। বর্তমানে গ্রুপের শীর্ষ দুইয়ে আছে তারাই।
সুপার সিক্সে বাংলাদেশের ম্যাচ পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে। সেমিফাইনালে যেতে হলে এই দুই ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। তবে জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। পাকিস্তান এবং নেপালের বিপক্ষে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬। সমান সংখ্যক পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডেরও।
চার দলের পয়েন্ট সমান ৬ হয়ে গেলে হিসাবে আসবে নেট রান রেট। বর্তমান অবস্থায় এই চার দলের মধ্যে নেট রানরেটে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশই। ফলে, সুপার সিক্সে দুই ম্যাচ জিতলেও সেমিফাইনাল খেলতে হলে নানা সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)