ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রশিদ খানকে ছাড়াই দল ঘোষণা করলো আফগানিস্তান!
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার সন্ধ্যায় স্কোয়াডে ঘোষণা করা হয় দুই নতুন মুখ, স্পিনার নাভিদ জাদরান এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ ইসহাক। তবে ইনজুরির কারণে দলে রাখা হয়নি বোলিং অলরাউন্ডার রশিদ খানকে।
যদিও পিঠের চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন তিনি। রশিদের বদলে অললাউন্ডার কায়েস আহমেদকে রাখা হয়েছে দলে। ১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার নুর আলি জাদ্রান ও স্পিনার জিয়া-উর-রেহমান। দলকে নেতৃত্ব দেবেন হাসমতউল্লাহ শাহিদি। এই দলে আছেন তিন জাদ্রান।
আগামী ২ ফেব্রুয়ারি কলম্বোতে শুরু হবে একমাত্র টেস্টের সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে এটাই হতে যাচ্ছে আফগানিস্তানের প্রথম টেস্ট। এ নিয়ে দারুণ রোমাঞ্চিত দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ। তিনি বলেছেন, ‘এটা আনন্দের যে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে যাচ্ছি।
টেস্টে তাদের ইতিহাস খুব সমৃদ্ধ। ২০২৪ সাল আমাদের জন্য টেস্ট ক্রিকেটের বছর। এ বছর আমরা বেশকিছু টেস্ট ম্যাচ খেলব।’ টেস্ট দলটি ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত নতুন প্রধান নির্বাচক আহমদ শাহ সুলিমানখিল। তিনি বলেছেন, ‘দুই তিন সপ্তাহ ধরে আমাদের এই দলটার ক্যাম্প হয়েছে।
এর মধ্যে আমরা আবুধাবিতে দশ দিনের ক্যাম্প করেছি। এই ক্যাম্প খেলোয়াড়দের কাজ দেবে বলে মনে হচ্ছে। প্রস্তুতিতে আমরা কোনো ঘাটতি রাখিনি। আশা করছি ভালো কিছু হবে।’
আফগানিস্তান টেস্ট দল: হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ অধিনায়ক), ইকরাম আলিখাইল (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক, ইব্রাহিম জাদ্রান, নুর আলি জাদ্রান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, কায়েস আহমেদ, জহির খান, জিয়া উর রেহমান আকবর, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ, মোহাম্মদ সেলিম সাফি ও নাভিদ জাদ্রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)