ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাকিব-তামিম দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত জাতীয় দল!
তামিমের সাথে কথা বললে সাকিবের মন খারাপ, আর সাকিবের সাথে কথা বললে তামিম বিরক্ত! তাদের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা সফল হয়নি। ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদের অসহায় স্বীকারোক্তি। সাকিব তামিমের কারণে ড্রেসিংরুমের পরিবেশও প্রভাবিত হয়েছিল বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক। তিনি মনে করেন ক্রিকেটের চেয়ে বড় কেউ নয় এবং এখানেই দুজনের থামা উচিত।
তরুণ খেলোয়াড়দের জন্য খুবই সমস্যা হয়ে গেছে যে তারা কার ছায়াতলে যাবে। আমি যদি তামিম ভাইর ছায়াতলে যাই তাহলে সাকিব ভাই মাইন্ড করবে কিনা, আবার সাকিব ভাইর ছায়াতলে যাই তাহলে তামিম ভাই মাইন্ড করবে কিনা। এভাবেই কথাগুলো বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ।
সাকিব-তামিমের মনোমালিন্যে অসহায় ও নিরুপায় তরুণ ক্রিকেটাররা উল্লেখ করে ক্রিকেট বোর্ডের এ পরিচালক আরও বলেন, ড্রেসিংরুমে আপনি হেসে কথা বলতে পারবেন না, অট্টহাসি দিতে পারবেন না। আপনি জোরে কথা বলতে পারবেন না, আপনি কোনো মজা করতে পারবেন না। মজা করলে যদি কারো সমস্যা হয়। এখন আপনি যদি এতকিছু চিন্তা করবেন তাহলে তো সেটা ড্রেসিংরুম থাকে না আর। আমি ফিল করি তাদের দু’জনের ব্যক্তিগত আক্রোশটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই ভালো না। আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেটে কন্টিনিউ করতে দেয়া উচিত না। গণমাধ্যমের প্রশ্ন হাসিমুখে ধামাচাপা দিলেও ভেতরে অস্বস্তিকর পরিবেশ। অথচ এ দু'জন দেশের আইকন ক্রিকেটার। খালেদ মাহমুদ আরও বলেন, ইয়ংস্টাররা যাদের দিকে তাকিয়ে থাকে। হয়তবা অনেকের রোল মডেল। তাদের এ ব্যক্তিগত আক্রোশগুলো অবশ্যই দলের মধ্যে ছড়ায়।
পারস্পরিক আক্রোশে ক্ষতিগ্রস্ত দেশের ক্রিকেট। সাকিব-তামিম দূরত্বের কারণ অজানা খালেদ মাহমুদের। সংকট সমাধানের চেষ্টা করেও ব্যর্থ তিনি। সহ্য করেছেন সভাপতি নাজমুল হাসানও। বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক বলেন, তারা তো আর অনূর্ধ্ব-১৯ খেলে না। তারা শেষ ২৫ বছর ধরে বন্ধু। তারা যদি চায় না নো মোর, তাহলেই হয়। এখানে হাত মেলানোর তো কিছু নেই। একটা বাচ্চা ছেলে হলে না হয় হাত মিলিয়ে দেয়া যায়। পাপন ভাই ওদেরকে যেভাবে আগলে রেখেছেন বা আদর দিয়েছেন আমার মনে হয় কোনো বোর্ড প্রেসিডেন্ট এমন করত না, আমরাও পারতাম না হয়তবা। প্রশ্ন হলো আর কত? সাকিব-তামিমের অনুপস্থিতেও টিম বাংলাদেশ জিততে জানে। নাজমুল শান্ত দেখাচ্ছেন নতুন দিনের আশা। ক্রিকেট বোর্ডের এ পরিচালক বলেন, একটা ছেলেকেই দেখি যার আর কোনো কাজ নাই সিগারেট ছাড়া। অনেকের অনেক কাজ থাকে বাংলাদেশ দলের। কিন্তু একমাত্র শান্তকেই দেখি যে জমি কেনা, বাড়ি কেনা এসব চিন্তাও ওর মধ্যে নাই। ওর চিন্তা খালি ক্রিকেটা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)