ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্ব, বিশ্বকাপে এক ম্যাচেই খেললেন ২২ ভারতীয়!
২২ ভারতীয় এক ম্যাচে খেলেছে। অদ্ভুত মনে হলেও বর্তমানে চলমান যুব বিশ্বকাপে এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে। গতকালের USA ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ভারতীয় অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে। ১১ জন খেলোয়াড় ছিলেন ভারতীয় বংশোদ্ভূত!
অবশ্য আমেরিকার হয়ে ১১ জন ভারতীয় খেললেও তাদের সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটারদের খেলার মানের যে ঢের তফাৎ রয়েছে তা বোঝা গেছে বাইশগজের লড়াইয়ে। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ৩২৬ রানের বড় সংগ্রহ পেয়েছিল ভারত। জবাব দিতে নেমে মোটে ১২৫ রানেই থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। তাতে ২০১ রানের বড় জয় পায় ভারত।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে হেরে আসর থেকে ছিটকে গেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, সুপার সিক্সে ভারত। আমেরিকার হয়ে যে ১১ জন খেলেছেন তারা হচ্ছেন— প্রণব চেট্টিপালায়াম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপ্পা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, মানব নায়ক, অমোগ আরেপল্লি, পার্থ পটেল, আরিন নাদকর্ণি, অতীন্দ্র সুব্রহ্মন্যণ ও আর্য গর্গ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ১১ জনের মধ্যে প্রণব ও উৎকর্ষের জন্মও হয়েছে ভারতে। বাকি নয়জন অবশ্য আমেরিকায় জন্মেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)