ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ঘরে মাঠে টেস্টে হেরে বাংলাদেশের নিচে এখন ভারত
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে হারিয়েছে ইংল্যান্ড। উইকেট-স্পিনিংয়ের ফাঁদে নিজের পাতা ফাঁদে আটকে পড়ছে ভারত নিজেই। টম হার্টলির সাত উইকেট এবং অলি পোপের ১৯৬ রানের সুবাদে ইংল্যান্ড প্রথম টেস্ট ২৮ রানে জিতেছিল। ভারতের হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় প্রভাব ফেলেছিল। এক হারে তিন ধাপ নেমেছে ভারত। বাংলাদেশও কমছে।
ইংলিশদের বিরুদ্ধে টেস্ট শুরুর আগেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ছিল ভারত। তাদের স্কোর শতাংশ ছিল ৫৪.১৬। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে চার ম্যাচের মধ্যে দুটি জিতেছে রোহিতরা। একটি হার এবং অন্যটি ছিল ড্র। তবে ধীরগতির কারণে কিছু পয়েন্ট কাটা হয়েছে।
ইংল্যান্ডের কাছে হারের পরে ভারতের পয়েন্ট শতাংশ হল ৪৩.৩৩। পাঁচ ম্যাচের মধ্যে তারা দু’টিতে জিতেছে এবং দু’টিতে হেরেছে। একটিতে ড্র করেছে। একইদিনে শামার জোসেফের কল্যাণে টেস্ট হেরেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া।
তবে, ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের পয়েন্টের শতাংশ অবশ্য কমেছে। ১০টি টেস্টের মধ্যে ছ’টি জিতেছে অজিরা। তিনটি ম্যাচ হেরেছেন। একটি ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ কমে হয়েছে ৫৫.০০। তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৫০.০০। চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের পয়েন্টের শতাংশও ৫০.০০। পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ। তাদের পয়েন্টের শতাংশও ৫০.০০। ভারতের পরে ছয় নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩৬.৬৬।
পয়েন্ট তালিকায় এতদিন জায়াগ না পেলেও আজ তাতে নাম উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজের। ব্রিসবেনে জেতায় তালিকায় সাত নম্বরে উঠে এসেছে তারা। তাদের পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। আট নম্বরে রয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসদের পয়েন্টের শতাংশ এখন ২৯.১৬। শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ০.০০।
মূলত পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়। সব দল সমানসংখ্যক টেস্ট খেলার সুযোগ পায় না বলে পয়েন্টের বদলে পয়েন্ট শতাংশের দিকেই আস্থা রাখছে আইসিসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)