ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিকিউরিটি গার্ড থেকে ক্রিকেটার, লেবু দিয়ে করতেন বোলিং তৈরি করলেন ইতিহাস
সময়ে সঙ্গে সঙ্গে তালমিলিয়ে অনেক কিছুই পরিবর্তন হয়। তেমনি ক্রিকেট বিশ্বের সাড়া জাগানো শেমার জোসেফের কথাই যদি বলা হয়… ২০২৩ সালের জানুয়ারিতে তিনি ক্রিকেট খেলার জন্য নিরাপত্তারক্ষীর কাজ ছেড়েছিলেন। কঠোর পরিশ্রমের ফল তিনি পেয়েছেন। ২০২৪ সালের জানুয়ারিতে তাঁর গায়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের জার্সি। টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছে। আর ডেবিউ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেই তিনি পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের দেশের মাটিতে হারিয়ে ইতিহাস গড়ল ক্রেগ ব্রেথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ। গাব্বায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৮ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজের দেশের এই জয় দেখে আর আবেগ ধরে রাখতে পারেননি কিংবদন্তি ব্রায়ান লারা। কমেন্ট্রি বক্সেই তাঁকে আবেগে ভাসতে দেখা যায়।
গাব্বায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শেষ হতে না হতেই কমেন্ট্রি বক্সে লাফিয়ে ওঠেন ক্যারাবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। আবেগাপ্লুত লারাকে জড়িয়ে ধরলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন অ্যাডাম গিলক্রিস্ট। কমেন্ট্রি বক্স থেকে ক্যারিবিয়ান টিমকে ঐতিহাসিক জয়ের জন্য যখন শুভেচ্ছা জানাচ্ছেন লারা, তাঁর চোখের কোনায় চিকচিক করছে জল। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
একটা সময় লেবু, পেয়ারা, আপেল দিয়ে বোলিং করা শুরু করেছিলেন। সেই শেমার জোসেফ এখন পুরোপুরি ফিট না থেকেও গোলাপি বলে গাব্বায় দাপট দেখালেন। ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে আমাদের ক্যাপ্টেনকে বলেছিলাম, আমার পায়ের আঙুলে যা-ই হোক না কেন আমি শেষ উইকেট না পড়া অবধি বোলিং করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)