ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ঘরের মাঠে টেস্টে অনন্য উচ্চতায় অশ্বিন
ভারতীয় ক্রিকেটার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন এক ভিন্ন নজির স্থাপন করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় উইকেট নেওয়ার পর নজির গড়লেন তিনি। টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। অনিল কুম্বলেকে বিদায় করা হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ টেস্টে কুম্বলে ৯২ ব্যাটসম্যানকে আউট করেছিলেন। এই নজির ছাড়িয়ে গেছেন অশ্বিন। এখন তার দখলে ৯৩ উইকেট। তিনি আরেক স্পিনার ভাগবত চন্দ্রশেখরের পিছনে দাঁড়িয়েছেন। চন্দ্রশেখরের ২৩ টেস্টে ৯৫ উইকেট রয়েছে। এই টেস্টে না থাকলেও পরের টেস্টে চন্দ্রশেখরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে অশ্বিনের।
চলমান হায়দরাবাদ টেস্ট খেলতে নামার আগে ইংল্যান্ডের বিপক্ষে ১৯টি টেস্টে ৮৮টি উইকেট ছিল অশ্বিনের। ম্যাচের প্রথম ইনিংসে তিনটি উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত দু’টি উইকেট নিয়েছেন তিনি। তালিকায় কুম্বলের পরে রয়েছেন বিষান সিংহ বেদি। তিনি ২২টি টেস্টে ৮৫ উইকেট নিয়েছিলেন। তালিকায় পঞ্চম স্থানে কপিল দেব। তিনি ২৭টি টেস্টে ৮৫টি উইকেট নিয়েছিলেন।
তবে দু’দেশ মিলিয়ে এই তালিকায় সবার উপরে রয়েছে জেমস অ্যান্ডারসন, যিনি এই টেস্টে খেলছেন না। তিনি ৩৫টি টেস্টে ১৩৯টি উইকেট নিয়েছেন ভারতের বিপক্ষে।
শুধু এটাই নয়, আরও একটি নজিরের মুখে দাঁড়িয়ে রয়েছেন অশ্বিন। টেস্টে এখন পর্যন্ত তার ৪৯৫টি উইকেট রয়েছে। কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০টি উইকেট পাওয়ার সামনেও রয়েছেন অশ্বিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)