ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পরবর্তী ম্যাচে মাশরাফি খেলবেন কিনা পরিষ্কার করলো সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার
ক্রিকেট ছেড়ে রাজনীতিতে আসেন। মোশাররফ বেন মুর্তুজারের ক্রিকেট তখন থেকে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর মধ্যে সীমাবদ্ধ। আগের আসরে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলেছিলেন তিনি। সেবা নিয়ে অনেক প্রশ্ন না থাকলেও মোশাররফের সৌজন্য অনেকের নজরে পড়ে। চলমান বিপিএলেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি বিন মুতর্জা। তবে যথেষ্ট ফিট না থাকায় তাকে নিয়ে চলছে সমালোচনাও। ব্রডকাস্টের সঙ্গে আলোচনার সময় মাশরাফির ফিট না থাকা নিয়ে মন্তব্য করেছিলেন মোহাম্মদ আশরাফুল।
এরপর মাশরাফি নিজেও জানিয়েছেন খেলার জন্য তিনি আদর্শ পরিস্থিতিতে নেই। বিপিএলে আজ রোববার খেলা না থাকায় সিলেট দল সকালেই অনুশীলন করেছে। এরপর দলটির ম্যানেজার নাফিস ইকবাল মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। এ সময় মাশরাফির খেলা প্রসঙ্গে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকের চাওয়াতেই খেলছেন তিনি। নাফিস ইকবাল সামনে এনেছেন মাশরাফির নেতৃত্বের কথা, ‘ফ্র্যাঞ্চাইজি থেকে তার গুরুত্ব বুঝে সেখান থেকে অবশ্যই চায় যে সে মাঠে উপস্থিত থাকুক। দেখেন অনেক সময় এক একটা দলের এক একটা স্ট্রেংথ থাকে। আমরা জানি মাশরাফি কতোটা ক্যাপাবল। শুধু খেলার স্কিলের দিক থেকেই নয়, লিডারশিপের দিক থেকেও।
টিমের কিন্তু ওই লিডারশিপের কোয়ালিটির জন্যেও ওদিকে তাকাতে হয়। ওইদিক থেকে আমাদের ফ্র্যাঞ্চাইজির মালিক যারা আছেন তাদের চাওয়া মাশরাফি একাদশে থাকুক। তবে নাফিসের বিশ্বাস দিন যত যাবে মাশরাফি আরো ভালো খেলবে, 'হ্যাঁ আপনি যদি প্রস্তুতির দিক থেকে বলেন, তার আগে একটা জাতীয় নির্বাচন ছিল। এ কারণে সে হয়তো ওভাবে প্রস্তুতি নিতে পারেনি। আপনি যদি শেষ ম্যাচ দেখেন, সে দারুণ বোলিং করেছে। আমার মনে হয় যত ম্যাচ যাবে, সে আরও ভালো খেলবে। আরেকটা ব্যাপার হচ্ছে, মানসিকভাবে সে অনেক স্ট্রং।
এটা উপর থেকে গিফটেড। সবার মধ্যে এই জিনিসটা থাকে না। ও খুব ভালো মানিয়ে নিতে পারে।’ অবশ্য মাশরাফির নেতৃত্বগুণ এবার খুব একটা সঙ্গ দিচ্ছে না সিলেটকে। বিপিএলের প্রথম তিন ম্যাচেই হারতে হয়েছে তাদের। দলের কেউই খুব বেশি ছন্দে নেই। এমনকি নিজেদের ঘরের সমর্থকদের সামনেও জয় আসেনি সিলেট শিবিরে। মাশরাফির নেতৃত্বের টোটকা কবে কাজে দেবে, সেটা দেখার অপেক্ষায় সিলেটভক্তরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)