ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আস্ট্রেলিয়াকে হারিয়ে নয়া ইতিহাস রচনা করলো আফ্রিকা
শেষ পর্যন্ত জয় আসে দক্ষিণ আফ্রিকার মেয়েদের। তারা অস্ট্রেলিয়ান মহিলা দলের বিপক্ষে ১৫ টি ওডিআই এবং ৮ টি টি-টোয়েন্টি খেলেছে। তবে প্রথম জয় আসে নবম টি-টোয়েন্টি ম্যাচে।
ক্যানবেরায় সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪২ রান করে অস্ট্রেলিয়া। কেউই সেভাবে বড় ইনিংস খেলতে পারেননি। তবে শেষ দিকে গ্রেস হারিসের ১৮ বলে ৩১* রানের ক্যামিও ইনিংসে লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মাসাবাতা ক্লাস।
রান তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন অধিনায়ক লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটস। ওপেনিং জুটিতে ৭৫ রান তোলেন তারা। ২৮ বলে ৮ চারে ৪১ রানে তালিয়া ম্যাকগ্রার বলে বিদায় নেন ব্রিটস। এরপর অবশ্য আরও তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে ৬ বল হাতে থাকতেই নিশ্চিত করে জয়। ৫৩ বলে ৬ চারে ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন ভলভার্ট।
এদিকে, সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি হোবার্টে। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)