ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
অনূর্ধ্ব ১৯
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের পতিপক্ষ হতে যাচ্ছে এশিয়ান পাওয়ার হাউজ!
যুব বিশ্বকাপে ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচে খুব নাটকীয় কিছু না ঘটলে উপমহাদেশের দুই দলের বিপক্ষেই খেলবেন আরিফুল-মারুফরা।যুব বিশ্বকাপের সুপার সিক্স বাংলাদেশ নিশ্চিত করেছে। আরেক প্রতিপক্ষও প্রায় নিশ্চিত। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচে খুব উত্তেজনাপূর্ণ কিছু না ঘটলে, আরিফুল ইসলাম এবং মারুফ মুরিধারা তাদের সুপার সিক্সের ম্যাচে নেপাল ও পাকিস্তানের বিপক্ষে খেলবেন।
ভারতের কাছে ৮৪ রানের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর তারা আয়ারল্যান্ডকে ৬ উইকেটে এবং যুক্ত্রাষ্টকে কে ১২১ রানে হারিয়ে সুপার সিক্সে পৌঁছে যায়। ‘এ’ গ্রুপে ম্যাচ বাকি একটি। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারত (২.৮৫০) খেলবে টানা দুই ম্যাচ হারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বাংলাদেশ (০.৩৭৪)। অনেক বড় ব্যবধানে না হারলে ভারতের শীর্ষে থাকা নিশ্চিত।
২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে আয়ারল্যান্ড (-০.৭৭৮)। অনেক বড় জয় না পেলে রান রেটে তাদের টপকে যাওয়া কঠিনই হবে যুক্তরাষ্ট্রের (-২.৭৪২) জন্য। ভারতের শক্তি বিবেচনায় তেমন কিছু ঘটনার বাস্তবিক সম্ভাবনা নেই বললেই চলে।
যুব বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সুপার সিক্সে ‘এ’ গ্রুপের দলগুলোর প্রতিপক্ষ থাকবে ‘ডি’ গ্রুপের দলগুলো। তবে সমপর্যায়ে থাকা অন্য গ্রুপের দলের বিপক্ষে খেলতে পারবে না তারা।‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে শনিবার নিউ জিল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে পাকিস্তান (ডি-১)। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নিউ জিল্যান্ড (ডি-২)। আর তিনে থাকা নেপালের (ডি-৩) পয়েন্ট ২। এই গ্রুপে সব ম্যাচ হেরেছে আফগানিস্তান।
নিয়ম অনুযায়ী, বাংলাদেশ যদি ‘এ-২’ হয় তাহলে তারা খেলতে পারবে না ‘ডি-২’ অর্থাৎ নিউ জিল্যান্ডের বিপক্ষে। প্রতিপক্ষ হিসেবে তারা পাবে পাকিস্তান ও নেপালকে। অবিশ্বাস্যভাবে যদি বাংলাদেশ গ্রুপ সেরা হয়ে যায়, তাহলে তাদের খেলতে হবে নিউ জিল্যান্ড ও নেপালের বিপক্ষে।
সুপার সিক্সে ‘এ-২’ ও ‘ডি-৩’ এর মধ্যকার ম্যাচ আগামী ৩১ জানুয়ারি। ৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ‘এ-২’ ও ‘ডি-১’। আর ‘এ-১’ ও ‘ডি-২’ এর মধ্যকার ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩০ জানুয়ারি এবং ‘এ-১’ ও ‘ডি-৩’ ম্যাচ ২ ফেব্রুয়ারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)