ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্টাম্প পেতে খরচ করতে হলো মোটা অঙ্কের টাকা!
প্রতিপক্ষকে হারের স্বাদ দিয়ে স্টাম্প উদযাপন করা ক্রিকেটে খুব সাধারণ। অনেকে বিজয়ের স্মৃতিচিহ্ন হিসেবে ট্রাঙ্কটি সঙ্গে নিয়ে যান। ক্রিকেট মাঠে এই অনুশীলন ৫০ বছরেরও বেশি পুরনো। কিন্তু আজকাল অনেকেই চাইলেই বাড়িতে নিয়ে যেতে পারেন না।
কারণ আয়োজকরা আধুনিক ট্রাঙ্ক তৈরির পরই রাখেন। এমনকি অনেকে টাকা খরচ করে ম্যাচের স্টাম্পটি জয়ের স্যুভেনির হিসেবে বাড়িতে নিয়ে যেতেও রাজি। যেমনটা হয়েছিল গত আসরের বিগ ব্যাশের ফাইনালে।
বুধবার (২৪ জানুয়ারি) সিডনিতে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রিসবেন হিট ৫৪ রানে হারায় সিডনি সিক্সার্সকে। হিটের বাঁহাতি পেসার স্পেনসার জনসন ২৬ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। দারুণ বোলিংয়ে দলের জয় নিশ্চিতের পর এসসিজির পিচ থেকে স্টাম্প তুলে নিতে যান জনসন।
নিউজ কর্প জানিয়েছে, এ সময় সিক্সার্সের হ্যাট পরা এক অফিশিয়াল বাধা দেন তাকে। জনসন স্টাম্প তুলে নেয়ার সময় সেই অফিশিয়াল তাকে বাধা দিয়ে জানান, প্রতিটি স্টাম্পের দাম ২৫০০ ডলার। এগুলো ক্রিকেট নিউ সাউথ ওয়েলস থেকে ভাড়া করা হয়েছে এবং ফেরত দেয়ার সময় ‘ফুল সেট’ই (সবগুলো স্টাম্প) দিতে হবে।
অবশ্য বিষয়টি সহজেই মেনে নিয়েছিলন জনসন। এই সঙ্গে সেখান থেকে একটি স্টাম্প কিনে নিতে চান। তবে স্টাম্পের এই দাম মার্কিন ডলার না অস্ট্রেলিয়ান ডলারে, তা নিশ্চিত করেনি নিউজ কর্প এবং অস্ট্রেলিয়ার আরেক সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের লাইভ বিবরণী। যদিও টাকার অঙ্কের পাশে মার্কিন ডলারের চিহ্ন।
জনসন এ নিয়ে সংশ্লিষ্ট ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে বসেছেন। স্টাম্প কীভাবে কেনা যায়, সেটির পথ খুঁজে বের করার চেষ্টা করছেন। এ জন্য নাকি কিছু কাগজপত্রের ঝামেলাও মেটাতে হবে!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)