ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শোয়েবের বদলে আরেক পাকিস্তানি তারকা ক্রিকেটার দলে টানলো বরিশাল
পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বর্তমানে ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত নাম। বিপিএলের দশম আসরে ফরচুন বরিশালের হয়ে তিনটি ম্যাচ খেলার পর তিনি দুবাই যান। বিদায়ের আগে ফেরার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত জানা গেল এবারের বিপিএলে দেখা যাবে না। ব্যক্তিগত কারণে বিপিএল ছেড়েছেন তিনি।
শোয়েব মালিক না থাকায় তার পরিবর্তে আরেক পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। তিনি হলেন আহমেদ শেহজাদ। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতাতে ইতোমধ্যে বাংলাদেশেও পা রেখেছেন তিনি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিলেটে দলের সঙ্গে যোগ দেন শেহজাদ। নিজের ফেসুবক পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছেন পাকিস্তান দলের এক সময়ের দুর্দান্ত ওপেনার।
শেহজাদ নিজের পোস্টে লেখেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার জন্য সিলেটে অবতরণ করেছি। আগামীকাল (আজ) প্রথম ম্যাচ খেলবো ইনশাআল্লাহ। এগিয়ে যাও ফরচুর বরিশাল।’
এর আগে এবারের আসরে বরিশালের হয়ে প্রথমবারের মতো মাঠে নামার আগেই নিজের তৃতীয় বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন শোয়েব। এরপর মাঠের খেলায় নেমেও আলোচনার খোরাক যোগান শোয়েব। খুলনা টাইগার্সের বিপক্ষে খেলায় তিনি ফিক্সিং করেছেন বলে গুঞ্জন উঠে। যদিও সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফরচুন বরিশালের মালিক মোহাম্মদ মিজানুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)