ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হাইভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্বল্প পুঁজির স্কোর
গত কয়েকদিন ধরেই ‘আনফিট’ অবস্থায় মাশরাফি বিন মুর্তজার বিপিএল খেলা নিয়ে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন।সে কারণে তিনি দলে থাকবেন কি না সেদিকে নজর রাখছেন ক্রিকেট ভক্তরা। তবে যথারীতি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজকের (শুক্রবার) ম্যাচে খেলতে আসেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
ঢাকাপর্বের বিরতি দিয়ে আজ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে দশম বিপিএলের ম্যাচ। সেখানে এখনও একটি ম্যাচও না জেতা সিলেট জয়ের খোঁজে হন্য হয়ে নামছে। এবারের বিপিএলে এখন পর্যন্ত হওয়া দুটি ম্যাচেই হেরেছে মাশরাফির সিলেট। অন্যদিকে হার দিয়ে আসর শুরুর পর, দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করেছে।
এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে সিলেট। তবে প্রতিপক্ষ কুমিল্লা অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। সিলেট আজ ইনফর্ম স্পিনার দুশান হেমন্থের পরিবর্তে সামিত প্যাটেলকে ও বেনি হাওয়েলের জায়গায় নিয়েছে রায়ান বার্লকে। এছাড়া স্পিনার নাজমুল ইসলাম অপুর পরিবর্তে পেসার রেজাউর রহমান রাজাকে নেওয়া হয়েছে।
সিলেট স্ট্রাইকার্স একাদশ : নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রায়ান বার্ল, জাকির হাসান, সামিত প্যাটেল, ইয়াসির আলী রাব্বি, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), বেন কাটিং, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রিচার্ড এনগারাবা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মোহাম্মদ রিজওয়ান, তানভীর ইসলাম, রোস্টন চেজ, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফোর্ড, খুশদিল শাহ ও আলিস ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)