ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শোয়েবের বিরুদ্ধে ফিক্সিং অভিযোগ, মুখ খুললো বরিশাল টিম ম্যানেজমেন্ট
বিপিএলের ঢাকা পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে এক বলে তিন বল নেননি শোয়েব মালিক। টার্নটেবল একই সময়ে তিনবার চলন্ত খুব সাধারণ নয়। শোয়েবের এই ঘটনায় সংস্কারের ঘ্রাণ খুঁজতে চাইছেন অনেকেই। তবে এসব গুজব অস্বীকার করেছেন বরিশালের মালিক মিজানুর রহমান।
শোয়েব এক ভিডিও বার্তায় বলেছেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ক্রিকেটে খারাপ সময় আসতেই পারে, এই সময়ে দল শোয়েবের পাশে আছে বলেও জানান তিনি। পাকিস্তানের এই ক্রিকেটারকে ঘিরে গুজব বন্ধ করার আহ্বান জানিয়েছেন মিজান।শুক্রবার (২৬ জানুয়ারি) এক ভিডি বার্তায় মিজান বলেন, 'আসসালামুআলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি ফরচুন বরিশালের সকল দর্শকদেরকে এবং সমর্থকদেরকে। শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি, আমি এটার (শোয়েব মালিককে নিয়ে ফিক্সিংয়ের গুঞ্জন) তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় ও তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।'
নিজেদের পরের ম্যাচগুলোতেই আপাতত নজর বরিশালের। এ প্রসঙ্গে মিজান বলেন, 'আমরা যেহেতু পরপর দুটো ম্যাচ হেরেছি, আমাদের উচিত আমাদের পরবর্তী ম্যাচগুলোর দিকে নজর দেওয়া এবং আমরা যেন ভালো খেলতে পারি এ জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমরা যেন পরবর্তী ম্যাচ জিততে পারি এবং ফাইনাল খেলতে পারি। ধন্যবাদ ফরচুন বরিশালের সাথে থাকার জন্য।'
প্রসঙ্গত ফরচুন বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে তিনটি নো বলসহ এক ওভারে ১৮ রান দেন শোয়েব। যার কারণে মাঠেই বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। পরে শোয়েবকে আর বোলিংয়ে আনেনি তামিম। পরবর্তীতে তার নো বলের সেসব ডেলিভারির ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকেই মূলত গুজবের সৃষ্টি হয়।
শোয়েবকে নিয়ে বিপিএলে এখনো আলোচনা-সমালোচনা হলেও আপাতত তিনি আছেন দুবাইয়ে। ঢাকা পর্বের খেলা শেষেই ব্যক্তিগত কাজে গিয়েছিলেন দুবাই। কথা ছিল সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দেবেন। তবে এরপর সিদ্ধান্ত বদলেছেন। এবারের আসরে আর খেলা হবে না তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)