ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পিএসএল থেকে সরে দাঁড়ালেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার
দীর্ঘদিন ক্রিকেটের বাইরে রশিদ খান। পিঠের চোটের কারণে অনেক লিগ ও সিরিজে খেলতে পারেননি তিনি। একই কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজের নাম বাদ দেন রশিদ।
লাহোর গত ডিসেম্বরের খসড়ার আগে রশিদকে সিলভার প্লেয়ার হিসাবে ধরে রেখেছে, যদিও ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টের জন্য রশিদের প্রস্তুতি নিয়ে উদ্বেগ ছিল। হয়তো আগামী মৌসুমেও এই স্পিনারকে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের সবশেষ তিন আসরে খেলেন রশিদ। গত দুই আসরে ফ্র্যাঞ্চাইজিটির শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। ২০২২ আসের ৯ ম্যাচে ধরেন ১৩ শিকার। গতবার ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।
গত নভেম্বর থেকেই বাইশ গজের বাইরে আছেন রশিদ খান। মূলত পিঠের চোটের জন্য ছুরি-কাঁচির নিচে যেতে হয় তাকে। ভারতের বিপক্ষে আফগানিস্তানের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। দলের সঙ্গে ভারতেও যান, কিন্তু ফিট না থাকায় খেলতে পারেননি কোনো ম্যাচ।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন রাশিদ। সব কিছু ঠিক থাকলে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন তিনি। আইপিএলের আগে আফগানিস্তানের হয়েও কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)