ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বোর্ড মিটিংয়ে বসবে বিসিবি কিছু বিষয় আসবে বড় পরিবর্তন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বোর্ড সভায় বসার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের। তবে অনুরোধ করা বোর্ড সভা এখনও অনুষ্ঠিত হয়নি। কবে হবে তাও জানা নেই। তবে পরিচালনা পর্ষদের সভায় কিছু বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
আজ বৃৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'কিছু বিষয় আছে আমাদের, এজেন্ডা তো অবশ্যই আছে। মিটিংটা অনেকদিন হচ্ছে না, মিটিংটা হওয়া দরকার কারণ অনেক রেগুলার কিছু ইস্যু থাকে যে গুলো বোর্ডে অনুমোদন লাগে। ওগুলো এখনো ওই অবস্থায় আছে, সামনে হয়তো মিটিংয়ের পর ওটা অনুমোদন করা হবে। এগুলো রুটিন কাজ, রুটিন কাজ যেগুলো থাকে ওগুলো বোর্ডে অনুমোদন করে নিতে হয়।'
আসন্ন বোর্ড মিটিংয়ের ওপর ঝুলছে বিসিবির নির্বাচকদের থাকা, না থাকা। একইসঙ্গে বিশ্বকাপ ব্যর্থতার জন্য যে তদন্ত কমিটিও করেছিল বিসিবি, সেই রিপোর্টও তৈরী করেছে তদন্ত কমিটি। এছাড়া নতুন কোচ নিয়োগের ইস্যুও রয়েছে। সবমিলিয়ে বেশ কিছু বিষয় নিয়েই আলোচনা হবে বিসিবির এই বোর্ড মিটিংয়ে।
জালাল বলছিলেন, 'নির্নবাচক কমিটির ব্যাপার আছে, নির্বাচক কমিটি নিয়ে আলাপ-আলোচনা হবে। বাংলাদেশ দল নিয়েও আলাপ-আলোচনা হবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে, আপনারা জানেন বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন করার জন্য একটা কমিটি হয়েছিল। ওদেরও হয়তো তদন্তটা শেষ হয়ে গিয়েছে রিপোর্ট দেওয়ার সময় হয়ে আসছে। রিপোর্টটা জমা দিবে। বোর্ড মিটিংয়ে এগুলো নিয়ে আলাপ-আলোচনা হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)