ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সাকিবকে পিছনে ফেলে শীর্ষে মুস্তাফিজ
বছরের শেষ দিকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর ভালোই গেল। বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজের তিন ম্যাচে বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও জিতেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। আইসিসি র্যাঙ্কিংয়ে অন-ফিল্ড পারফরম্যান্স পুরস্কারও পেয়েছেন তিনি।
বুধবার (৩ জানুয়ারি) প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন ২২ বছর বয়সী শরীফুল। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচেও নেই শরীফুল।
তালিকায় সবার ওপরে থাকা পেসার মুস্তাফিজুর রহমান আছেন র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে। নিউজিল্যান্ডে তিন ম্যাচে ২ উইকেট নিলেও ওভারপ্রতি ৪.৮৮ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতেই পাঁচ ধাপ এগিয়েছেন দ্য কাটার মাস্টার।
ক্রমানুসারে বাংলাদেশের বোলারদের মধ্যে এরপর আছেন সাকিব আল হাসান (২৮), মেহেদী হাসান (২৯), তাসকিন আহমেদ (৩৩), নাসুম আহমেদ (৩৫) ও হাসান মাহমুদ (৪৩)। আগের সপ্তাহে সাকিবই সবার ওপরে ছিলেন। কিন্তু সদ্য সমাপ্ত সিরিজটি না খেলায় ছয় ধাপ পিছিয়েছেন গেছেন সাকিব।
বোলাররা উন্নতি করলেও ব্যাটিংয়ে কারও বড় কোনো উন্নতি হয়নি। দুই ধাপ পেছালেও লিটন দাসই আছেন সবার ওপরে (২৩)। দুই ধাপ এগোনো নাজমুল হোসেন আছেন ৩২-এ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনে থাকা আফিফ হোসেন (৬৬) পিছিয়েছেন ৬ ধাপ। ৬ ধাপ পেছানো সাকিব নেমে গেছেন ৭০-এ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live