ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের প্রধান নির্বাচক হতে প্রস্তুত হাবিবুল বাশার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে প্রায় ১০ বছর দায়িত্ব পালনের পর এবার টাইগারদের প্রধান নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের যাচ্ছেতাই পারফরমেন্সের পর গুঞ্জন উঠেছে যে বর্তমান নির্বাচক প্যানেলকে আর রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।
তাছাড়া গেল ৩১ ডিসেম্বর তাদের চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে। আরও গুঞ্জন আছে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে সরিয়ে প্রক্রিয়া মোতাবেক নির্বাচক প্যানেলের বর্তমানের জ্যেষ্ঠ সদস্য হাবিবুল বাসার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হতে পারে। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে হাবিবুল বাশার বলেন, "কেন নয়? যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয় অবশ্যই আমি তা পালন করব।"
তিনি বলেন, "দেখেন, বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্স বাদ দিলে গত বছরের পুরোটা কিন্তু আমাদের সাফল্য কম নয়। ২০০০ সালের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ওই বছরই প্রথম আমরা সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জিতেছি।
অতএব, আপনি বলতে পারেন না নির্বাচক হিসেবে আমাদের পারফরম্যান্স খারাপ।" হাবিবুল বাশার ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে ২০১১ সালে নির্বাচকের পদ অলংকৃত করেন মিনহাজুল আবেদীন নান্নু। ২০২১ সালের মার্চে হাবিবুল নান্নুর প্যানেলে তৃতীয় সদস্য হিসেবে যোগ দেন আব্দুর রাজ্জাক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live