ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ঠিক এই কারনে বিগ ব্যাশ লিগ থেকে ছাঁটাই হলেন মুজিব
আফগান ক্রিকেট বোর্ডের চুক্তির বাইরে থাকার ইচ্ছা পোষণ করেছিলেন মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নাভিন–উল–হক। তাদের এমন চাওয়া ভালোভাবে নেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বরং এক বিবৃতিতে এসিবি জানায়, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আগামী দুই বছর এই তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না।
পাশাপাশি তাদের বর্তমান এনওসিও বাতিল করা হয়। এসিবির এমন সিদ্ধান্তের পর বেশ বিপাকে পড়েছেন মুজিব উর রহমান। কারণ বর্তমানে বিগ ব্যাশ খেলতে তিনি অস্ট্রেলিয়ায় আছেন। এই আসরের জন্য শুরুতে তাকে এনওসি দেওয়া হলেও এবার তার এনওসি বাতিল করেছে বোর্ড। ফলে এখন থেকে আর কোনো ম্যাচ খেলতে পারবেন না এই রহসম্যয় স্পিনার।
বিগ ব্যাশে আগামীকাল মেলবোর্ন স্টারসের মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস। এই ম্যাচে মুজিবকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারেনি মেলবোর্ন রেনেগেডস। কারণ হিসেবে দলটি বিবৃতিতে জানিয়েছে, ‘তার অনাপত্তিপত্রের শর্তাবলি পাল্টানো’র পর ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। মুজিবের দল রেনেগেডস এর আগেই অবশ্য এক বিবৃতিতে জানিয়েছিল, ‘বিবিএলে মুজিবকে পাওয়া না–পাওয়া নিয়ে নতুন এমন কোনো বার্তা পাওয়া যায়নি, যে কারণে পূর্বের পরিকল্পনা পাল্টে যেতে পারে।
বিবিএলের বাকি মৌসুম পর্যন্ত ক্লাব তাকে সমর্থন দিয়ে যাবে।’ আজ মেলবোর্ন রেনেগেডস নতুন বিবৃতিতে বলেছে, ‘তার অনাপত্তিপত্রের শর্তাবলি পরিবর্তনের পর মুজিব উর রহমানকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয়েছে। এদিকে নাভিন ও ফারুকি এসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন পরে।
এসিবি জানিয়েছে, তারা আবারও দেশের প্রতিনিধিত্ব করার জোরালো ইচ্ছা ব্যক্ত করেছেন। দুই খেলোয়াড়কে এরপরই আরব আমিরাতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ১৮ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মুজিবের জায়গা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live