ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ ফিরালো আফগানিস্তান
সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় আফগানরা। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত।
ব্যাটিংয়ে নেমেই বেশ বিপদে পড়ে যায় আমিরাত। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। দলের ১৫ রানের মাথায় ২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন আরিয়ান লাকরা। তিনে নামা ভ্রিত্য অরভিন্দ আউট হয়েছেন গোল্ডেন ডাক মেরে। তানিশ সুরি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। ১২ বলে ৭ রান করে আউট হয়েছেন সুরি। এই তিনটি উইকেটই তুলেছেন আফগান পেসার নাভিন-উল-হক। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন ধ্রুব পারশারও। পাওয়ারপ্লের ৬ ওভার থেকে ৪ উইকেট হারিয়ে আমিরাত তুলতে পারে মোটে ৩৮ রান। ক্রিজে ভরসা হয়ে টিকে ছিলেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। কিছুটা প্রতিরোধ গড়েছেন তিনি, তাতে রানও উঠেছে দলের বোর্ডে। তবে ভালো শুরুর পর খেই হারিয়েছেন তিনি। দলের ৫৬ রানের মাথায় ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তিনি।
এরপর বাকি সময়টা ধুঁকতে ধুঁকতে এগিয়েছে আমিরাতের ইনিংস। আলি নাসের কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে খেলেছেন ২২ বলে ২১ রানের ইনিংস। শেষ দিকে ১১ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন মুহাম্মদ জাওয়াদউল্লাহ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১২৬ রানের সংগ্রহ দাঁড় করায় সংযুক্ত আরব আমিরাত।
আফগানিস্তানের হয়ে ২০ রান খরচায় ৪ উইকেট শিকার করেন নাভিন-উল-হক। ৩ উইকেট তোলেন কোয়াইস আহমেদ। এছাড়া ২ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। জবাব দিতে নেমে ভালো শুরু পায় আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরুবাজ এবং হজরতউল্লাহ জাজাই শুরু থেকেই ছিলেন বেশ সাবলীল। উদ্বোধনী জুটি থেকে রান আসে ৩০। ১৪ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান গুরবাজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live