ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ওয়ার্নারের বিদায়ী টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
ডেভিড ওয়ার্নারের শেষ পরীক্ষা। এটি ২০২৪ সালের অস্ট্রেলিয়ান গ্রীষ্মে সিডনি টেস্টের মাহাত্ম্য বর্ণনা করার জন্য যথেষ্ট হতে পারে। ওয়ার্নার ২০১১ সাল থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। তবে প্রথম দিনের প্রথম সেশনের গল্প বলতে গেলে প্রথমেই আসবে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়।
পার্থে শুরু। মাঝে মেলবোর্ন হয়ে আজ সিডনি। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ যেন বুঝতেই পারছেনা অস্ট্রেলিয়ার পিচ আর বোলিংয়ের ধার। মেলবোর্নে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও তাতে লাভ হয়নি। সিডনির প্রথম সেশনে অবস্থা আরও শোচনীয়। প্রথম সেশনেই নেই পাকিস্তানের চার উইকেট। ৪৭ রানে চতুর্থ উইকেট পতনের পর সংগ্রাম চালাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান আর অধিনায়ক শান মাসুদ।
লাঞ্চে যাওয়ার আগে পর্যন্ত এই দুই ব্যাটার দলের স্কোর টেনে নিয়েছেন ৫ উইকেটে ১৯০ পর্যন্ত।
সিডনিতে শুরুটা মোটেই পাকিস্তানের মনমতো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত হানেন মিচেল স্টার্ক। অফস্ট্যাম্পের বাইরে পড়া বলটা হালকা ইনসুইং করেছে। আব্দুল্লাহ শফিক চেয়েছিলেন ড্রাইভ করতে। কিন্তু বল ব্যাটের ছোঁয়া পেয়ে চলে যায় স্লিপে। অভিষিক্ত সামি আইয়ুব ফিরে যান দ্বিতীয় ওভারে। জশ হ্যাজেলউডের বলটা সলিড ডিফেন্স করতে চেয়েছেন। তবে এখানেও সুইংয়ের কারিশমা। ব্যাটের কানায় লেগে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ।
চার রানে দুই উইকেটের পর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে ইনিংস রক্ষার কাজে মন দেন বাবর আজম। তাতে খানিক স্বস্তি মিলেছিল ম্যান ইন গ্রিনদের জন্য। তবে সেটা সাময়িক। ব্যক্তিগত ২৬ রানে আউট বাবর। মেলবোর্নের পর এবারও কামিন্সে আটকালেন সাবেক অধিনায়ক। লেট ইনসুইং বুঝেই উঠতে পারেননি। এলবিডব্লিউতে ফেরেন তিনিও।
এরপর সউদ শাকিল আউট হয়েছেন বাইরে বল খোঁচা মেরে খেলতে গিয়ে। ৪৭ রানে নেই ৪ উইকেট। শেষ পর্যন্ত ইনিংস রক্ষায় কাজ করছেন মোহাম্মদ রিজওয়ান এবং শান মাসুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live