ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আইপিএল খেলার অনুমতি না পেয়ে মাথায় হাত তাসকিনের
তাসকিন আহমেদ বেশ কয়েকবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজিদের কাছে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তির কারণে চুক্তিতে সই করেননি এই পেসার। একই কারণে এবারের আইপিএল নিলাম থেকে নাম মুছে ফেলা হল শেষ মুহূর্তে। বোর্ডের সিদ্ধান্তে আপত্তি না থাকলেও আইপিএলের মতো লিগে খেলতে না পারার আক্ষেপ তাসকিন।
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারাটা যেকোনো ক্রিকেটারের জন্যই আশার। বিশেষ করে আর্থিক দিক বিবেচনা করলে জাতীয় দলের চেয়েও বেশি আয়ের সু্যোগ থাকে এসব লিগে। তাসকিনের মতো একজন ক্রিকেটারের জন্য সেই সুযোগ হাতছাড়া করাটা আর্থিকভাবে ক্ষতিরই বটে।
আইপিএলে না খেলতে পারা প্রসঙ্গে তাসকিন বলেন, 'এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।'
বাংলাদেশের অন্যান্য পেসারের মতোই তাসকিনেরও চোটের প্রবণতা আছে। তাছাড়া বাংলাদেশের বর্তমান পেস বিভাগের মূল দায়িত্ব তার কাঁধেই। চোট আর জাতীয় দলের খেলা সবমিলিয়ে তার জন্য আইপিএলের মতো দীর্ঘ সময়ের আসরে খেলাটা চ্যালেঞ্জিংই।
তাসকিন বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live