ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দেশে ফিরে যা বললেন সিরিজ সেরা শরিফুল
বাংলাদেশ ক্রিকেটের জন্য বিদায়ী বছর যেমন ছিল, বোলার শরিফুল ইসলামের জন্যও ভালো বছর ছিল। তিন ফরম্যাটেই দেশের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। সারা বছরে দেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে বছরের শেষ সিরিজে বল হাতে আলো ছড়ান শরিফুল।
নিউজিল্যান্ড থেকে গতকাল সোমবার রাতে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাভাবিকভাবেই উঠে এসেছিল ব্যক্তিগত আর দলীয় সাফল্যের কথা। শরিফুল অবশ্য প্রাধান্য দিয়েছেন দলগত সাফল্যের দিকে, ‘আলহামদুলিল্লাহ বছরটা খুব ভালো গিয়েছে। কিন্তু আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম দলগতভাবে তাহলে আরো ভালো লাগতো।’
নিউজিল্যান্ডের মাঠে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শরিফুল। নিজের এমন সাফল্যের প্রসঙ্গ আসতেই জানালেন, এটা কেবলমাত্র শুরু, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে ভবিষ্যতে আরো অনেকে হবে ইনশাআল্লাহ আশা করি। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। এখন থেকে যে কোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’
বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ের বড় আলোচনার বিষয় নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব। দেশে আর দেশের বাইরে তার ভূমিকা মুগ্ধ করেছে সকলকে। দলের নির্ভরযোগ্য এই পেসারও উচ্ছ্বসিত শান্তকে নিয়ে, ‘সবাই খুব ভালো। শান্ত ভাই খুব সাপোর্ট দিয়েছে আমাদের সবাইকে। একজন বন্ধুর মতো ইজিলি করতে পেরেছি।’
তবে এতকিছুর মধ্যেও শরিফুলের আক্ষেপ টি-টোয়েন্টি সিরিজ নিয়ে, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। সেকেন্ড ম্যাচটা যদি বৃষ্টি না আসত ইনশাআল্লাহ আমরা জিততাম। জানিনা খেলা হলে কি হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live