ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের নজর এখন ভারত ম্যাচে
বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য পেয়েছে অনূর্ধ্ব-১৯ দল। তারা ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। এবং এবার যুবা এশিয়ান কাপ জিতেছে। যে দল এশিয়ান কাপ জিতবে তারাই খেলবে আগামী বিশ্বকাপে। তাই দক্ষিণ আফ্রিকায় শিরোপা জেতার ব্যাপারে বেশ আশাবাদী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টুয়ার্ট ল।
আজ সোমবার আসন্ন যুব বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এ সময় দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল বলেন, 'প্রক্রিয়াটাই সবসময় সবার আগে। আপনি যদি অনেক বড় কিছু জয় নিয়ে চিন্তা করেন, তাহলে এই পথে কী করতে হবে, তা ভুলে যাবেন। আমি শুধু খেলা বা শেষের ফলের দিকে মনোযোগ দেই না। যা আমাদের হাতে আছে তা নিয়ন্ত্রণ করতে চাই। আর আমাদের নিয়ন্ত্রণে আছে প্রস্তুতি, কীভাবে আমরা এগোবো, নিজেদের পরিকল্পনায় অনড় থাকা, ভিন্ন প্রতিপক্ষের জন্য কৌশল সাজানো এবং সব কাজ করে প্রতি ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামা। আমার মনোযোগের কেন্দ্রে এগুলোই।'
'সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরের ম্যাচ। আর সেটা ২০ তারিখে, ভারতের বিপক্ষে। তো এই মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই ম্যাচের পর ওখানেই তা শেষ। এরপর আবার পরের ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবারে একটি করে ম্যাচ, সেই একই পুরনো কথা। তবে প্রক্রিয়া অনুসরণে কঠোর পরিশ্রম করতে হবে।'- আরো যোগ করেন তিনি।
বাংলাদেশের কোচের বিশ্বাস এই দল থেকে জাতীয় দলে অনেকেই সুযোগ পাবে, 'বেশ কয়েকজন ক্রিকেটার সম্ভাবনার ছাপ রাখছে। তারা এখন যে সুযোগ পাচ্ছে, তাতে সবার মনোযোগের কেন্দ্রে থাকছে। এশিয়া কাপ একটি সুযোগ ছিল। তাদের জন্য বিশ্বকাপ আরেকটি মঞ্চ, নিজেদের স্কিল দেখানোর। আমার বিশ্বাস, বেশ কয়েকজন ক্রিকেটার (জাতীয় দলে) খেলতে পারবে। তবে পুরোটাই তাদের ওপর নির্ভর করবে। তাড়নাটা ভেতর থেকে আসতে হবে।'
'তাদেরেই নিশ্চিত করতে হবে, যেন তারা নিজেদের প্রতিভা অপচয় না করে, সুযোগ নষ্ট না করে। একই সঙ্গে মাঠে নেমে নিজেদের খেলাটা উপভোগ করতে হবে। আমি ওদের দেখেছি, যখন ভালো খেলে, মুখে চওড়া হাসি থাকে। মাঠে তারা একে অপরের পাশে থাকে, একে অপরের সাফল্য উপভোগ করে। আমরা যদি এভাবে চালিয়ে যেতে পারি, তাহলে ফল দারুণ পাওয়া যাবে।'-যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live