ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ম্যাচ চলাকালে আম্পায়ারকে ধরতে মাঠে পুলিশ
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট অঙ্গনে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। ইউএস প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে আম্পায়ারদের গ্রেপ্তার করতে ক্রিকেট মাঠে পুলিশ নিয়ে আসে। টেক্সাসের হিউস্টনে প্রতিযোগিতার সেমিফাইনালের আগে এমনই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
সেমিফাইনালের আগে হঠাৎ করেই ম্যাচ পরিচালনা করতে অপরাগতা প্রকাশ করেন আম্পায়াররা। লিগ কর্তৃপক্ষের কাছে বেশি অর্থ দাবি করেন আম্পায়াররা। এমনকি তাদের বিরুদ্ধে আয়োজকদের ব্ল্যাকমেইল করার অভিযোগও উঠেছে। যার কারণে আম্পায়ারদের গ্রেপ্তার করতে মাঠে হাজির হয় পুলিশ।
আমেরিকান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আম্পায়ারদের সব টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু সেমিফাইনালের আগে নতুন করে ২৫ লাখ টাকা দাবি করেন। এই টাকা না দিলে ম্যাচ পরিচালনা করবেন না বলে হুমকি দিয়েছেন। সেই কারণে ড্যানি খান, বিজয় প্রকাশ মালেলা এবং ব্র্যায়ান ওয়েনসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ম্যাচ বন্ধ রেখে ব্ল্যাকমেইল করায় আমরা পুলিশে খবর দিই।’
আম্পায়াররা জানিয়েছেন, ‘ম্যাচ পরিচালনার জন্য আমাদের ৩০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু প্রাপ্য অর্থ দেওয়া হয়নি। নির্দিষ্ট সময়ে টাকা না পেয়ে আম্পায়ারিং না করার সিদ্ধান্ত নেই আমরা। কিন্তু পুলিশ এসে মাঠেই ঝামেলা শুরু করে দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live