ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বিগ ব্যাশ রেখে পাকিস্তান দলে ফিরলেন তারকা ক্রিকেটার
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ খুইয়ে ফেলেছে পাকিস্তান। আগামী ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবে শান মাসুদের দল।
সিডনি টেস্টের আগে বিগ ব্যাশ লিগের খেলা রেখে পাকিস্তান দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিন বোলার হারিস রউফ, উসামা মির ও জামান খান। যদিও পাকিস্তানের টেস্ট স্কোয়াডে নেই তারা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথা চিন্তা করেই দলে ফিরেছেন রউফ, উসামা ও জামান।
আজ (সোমবার) অস্ট্রেলিয়ার মাটিতে ধুঁকতে থাকা পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা। স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে অনুশীলনে থাকবেন তারা।
চলতি মাসেই নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সংস্করণে কিউইদের বিপক্ষে একাদশে থাকতে পারেন এই তিন ক্রিকেটার।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে একরকম লড়াই করে বিগ ব্যাশ লিগে খেলতে যান রউফ-জামানরা। শ্বাসরুদ্ধকর আলোচনার পর তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতিপত্র নো অবজেক্টশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছিল বোর্ড। এবার দলের প্রয়োজনে ডাক পড়ায় তারা ছেড়েছেন বিগ ব্যাশের খেলাও।
আগামী ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে অকল্যান্ডে।
এরপর ১৪ ও ১৭ জানুয়ারিতে বাকি ম্যাচগুলোর ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে হ্যামিল্টন ও ডানডিনে। ১৯ ও ২১ জানুয়ারি শেষ দুটি ম্যাচ হবে ক্রাইস্টচার্চে।
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফাখর জামান, সিয়াম আইয়ুব, সাহিবজাদা ফারহান, হাসিবুল্লাহ খান, ইফতেখার আহমেদ, আজম খান, আমের জামাল, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, উসামা মির, হারিস রউফ ও জামান খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live