ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টিতে আমিরাতের কাছে হারলো আফগানিস্তান
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইউএই হেরেছে মূলত রহমানুল্লাহ গুরবাজের দুর্দান্ত সেঞ্চুরির (৫২ বলে ১০০) কারণে। তবে দ্বিতীয় ম্যাচে ছক উল্টে দিয়েছে স্বাগতিকরা। তারা ১১ রানে হারিয়েছে।
আজ (সোমবার) শারজায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৬ রান তোলে আরব আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত ছিল আমিরাতের। উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলে স্বাগতিকরা। ঝোড়ো ইনিংস খেলে ফিফটি তুলেছেন দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও আরিয়ান লাকরা।
দলীয় ৭২ রানের মাথায় মোহাম্মদ নবির বলে আউট হন ওয়াসিম। তার আগে তিনি করেন ৩২ বলে ৫৩ রান। আরেক ওপেনার ম্যাচের শেষ পর্যন্ত খেলে অপরাজিত (৪৭ বলে ৬৩*) থেকেই মাঠ ছেড়েছেন। দুই ফিফটিতে ৭ উইকেটে ১৬৬ রান করে আমিরাত।
জবাবে ব্যাট করতে নামা মারকুটে ব্যাটার গুরবাজকে আগের ম্যাচের মতো ঝোড়ো ইনিংস খেলার সুযোগ দেয়নি আমিরাতের বোলাররা। ষষ্ঠ ওভারে তাকে ফিরিয়েই আফগান শিবিরে ভাঙন ধরিয়েছে স্বাগতিকরা।
এরপর বিরতি দিয়ে একের পর এক উইকেট হারিয়েছে আফগানিস্তান। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন মোহাম্মদ নবি।
আমিরাতের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ জওয়াদুল্লাহ ও আলি নাসের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live