ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বার্সার কাছ থেকে এচেভেরিকে কেড়ে নেওয়ার চেষ্টা
বার্সেলোনার সঙ্গে আর্জেন্টিনার সখ্যতার ভিত্তি একদিনের না। ডিয়েগো ম্যারাডোনা, স্যাভিওলারা ব্লু-গ্রানাদের হয়ে মাঠ মাতিয়েছেন। তবে সেই সম্পর্ককে ভিন্ন এক মাত্রায় নিয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। শেষ কয়েক বছরে দুই পক্ষের মাঝে তিক্ততা ছড়িয়ে পড়লেও এখনো মেসিকে বার্সেলোনার বলেই জানে ফুটবল দুনিয়া।
লিওনেল মেসিকে আদর্শ মেনে বড় হওয়া ক্লদিও এচেভেরিও স্বপ্ন দেখেছিলেন বার্সেলোনাকে নিয়ে। নতুন দিনের মেসি হিসেবে ভালোই খ্যাতি জুটেছে তার নামের পাশে। খেলার ধরণ আর উচ্চতার পাশাপাশি মাঠেও নিজেকে মেসির মতো করেই প্রমাণ করেছেন ‘এল দিয়াবলিতো’ বা ক্ষুদে শয়তান নামে পরিচিত এই অ্যাটাকিং মিডফিল্ডার। এচেভেরি বার্সেলোনায় খেলতে চান, বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজও এচেভেরিতে মুগ্ধ। সবমিলিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানো ছিল সময়ের ব্যাপার। কিন্তু অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা এই তরুণকে সহজেই বার্সার হাতে তুলে দিতে নারাজ বাকি ক্লাবগুলো।
আর এই তালিকায় সবার আগে আছে ম্যানচেস্টার সিটি। বার্সেলোনার দূর্বল আর্থিক অবস্থার সুযোগ নিয়ে ম্যানচেস্টার সিটি এগিয়ে এসেছে নতুন মেসি এচেভেরিকে দলে পাওয়ার দৌড়ে। শুধু তাইই নয়, চুক্তির ক্ষেত্রে বার্সার তুলনায় ঢের এগিয়েছে ইংলিশ জায়ান্টরা। বিশেষ করে এচেভেরির বর্তমান ক্লাব রিভারপ্লেটের সঙ্গে সুসম্পর্কটা কাজে লাগাতে চাইছে সিটিজেন্সরা।
এর আগে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা তারকা হুলিয়ান আলভারেজকে দলে টেনেছিল সিটি। আলভারেজকে কেনার সময়েই রিভারপ্লেটের সঙ্গে সুসম্পর্ক হয় সিটিজেন্সদের। সেবার পুরো টাকা শোধ করে এই স্ট্রাইকারকে ৬ মাস রিভারপ্লেটেই খেলার সুযোগ দিয়েছিল পেপ গার্দিওলার দল। গণমাধ্যমের খবর, একই পদ্ধতি এচেভেরির জন্যও অনুসরণ করতে চায় ইংলিশ ক্লাবটি। রিলিজ ক্লজের ২৫ মিলিয়নের বাইরে আরও ৫ মিলিয়ন ইউরো রিভারপ্লেটকে দেবে ম্যানসিটি।
এচেভেরিও বেশ কিছুদিন থাকবেন আর্জেন্টাইন ক্লাবেই। এরপরেই সময় বুঝে ইংল্যান্ডে উড়িয়ে আনা হবে এল দিয়াবোলিতোকে। স্বাভাবিকভাবেই সিটির এমন লোভনীয় প্রস্তাব ফেরাবার সাধ্য নেই এচেভেরি কিংবা রিভারপ্লেটের সামনে। সবশেষ পাওয়া খবর বলছে, দুই পক্ষই চুক্তির ব্যাপারে ব্যক্তিগত পর্যায়ে সম্মতিও দিয়েছেন। তাই সব ঠিক থাকলে জানুয়ারির দলবদলেই ক্লদিও এচেভেরিকে নিয়ে নতুন ঘোষণা দিতে পারে ম্যানসিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)