ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বিপিএলে বিদেশি ক্রিকেটার নিয়ে চরম শঙ্কা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর অনুষ্ঠিত হবে বলে আগেই জানা গিয়েছিল। অবশেষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই ব্যস্ত মৌসুমের পরবর্তী আসরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের দশম আসর মাঠে গড়াবে ১৯ জানুয়ারি।
দেড় মাস ধরে চলা এই মরসুমের শেষ ম্যাচটি হবে আগামী ১লা মার্চ। তবে অদূর ভবিষ্যতে আরও পাঁচটি লিগ গঠন করায় বিপিএলে মানসম্পন্ন ক্রিকেটারদের কীভাবে আনা যায় তা নিয়ে শঙ্কা রয়েছে।
ইতোমধ্যেই চলছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। আগামী ২৪ জানুয়ারি পর্দা নামবে ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া আসরটির। নিউজিল্যান্ডের সুপার স্মার্শ টি-টোয়েন্টি ডিসেম্বরেই শুরু হবে। যেটির ফাইনাল মাঠে গড়াবে ২৮ জানুয়ারি।
বিপিএলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের অর্থের ঝনঝনানিপূর্ণ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিও মাঠে গড়াবে। ১৯ জানুয়ারি শুরু হয়ে এই আসরের পর্দা নামবে আগামী ১৭ ফেব্রুয়ারি। অন্যদিকে জানুয়ারিতেই দক্ষিণ আফ্রিকার লিগ-টোয়েন্টিও শুরু হবে। যা কিনা ১০ জানুয়ারি থেকে প্রায় এক মাস চলবে।
তবে বিপিএলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ-পিএসএল। আসরটি মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য মার্চ পর্যন্ত চলবে। বিপিএলের বিদেশি খেলোয়াড়ের বড় যোগান পাকিস্তান থেকেই আসে। গত মৌসুমে পাকিস্তান থেকে প্রায় ২৫ জন ক্রিকেটার বিপিএল খেলতে এসেছিলেন। কিন্তু আফ্রিকার লিগ-টোয়েন্টি ও আইএল টি-টোয়েন্টির কারণে এবার তারা বিপিএলে পুরোপুরি না-ও খেলতে পারেন।
বিপিএলে খেলোয়াড় পাওয়া নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের ভাষ্য, ভালো ক্রিকেটার পাওয়ার বিষয়টি ফ্র্যাঞ্চাইজি মালিকরা বলতে পারবেন। একই সঙ্গে অনেকগুলো লিগ হওয়ায় ভালো খেলোয়াড় পাওয়ার চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। অনেকে খণ্ড খণ্ডভাবে হয়তো বিপিএল খেলতে আসবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)