ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপে উড়ান্ত বাংলাদেশের সামনে ফাইনালের বাঁধায় ভারত
দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগার ইয়ুথ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত।
আট দলের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে খেলেছে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। তরুণ টাইগাররা তিনটি দলকেই বড় ব্যবধানে হারিয়েছে।
বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল। বুধবার (১৩ ডিসেম্বর) লঙ্কানদের উড়িয়ে অপরাজিত থাকল রাব্বি-শিবলীরা।
আজকের ম্যাচে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে ১৯৯ রানের সাদামাটা পুঁজি দাঁড় করাতে পেরেছিল শ্রীলঙ্কার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরির ফুল ফোটালেন আশিকুর রহমান শিবলী। টাইগার এই ব্যাটারের সেঞ্চুরিতে ২০০ রানের টার্গেট বাংলাদেশ পেরিয়ে গেছে ৫৫ বল বাকি থাকতেই।
বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে গ্রুপ ‘এ’ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। পাকিস্তানও বাংলাদেশের মতো তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। বিপরিতে ভারত জিতে দুইটিতে। তাদের গ্রুপের অপর দুই প্রতিপক্ষ ছিল আফগানিস্তান ও নেপাল।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালের দ্বৈরথে গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে অন্য গ্রুপ রানার্স-আপের। সে হিসেবে আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভারতের। এর আগে ২০২১ সালেও দুই দল সেমিতে মুখোমুখি হয়েছিল।
এ ছাড়া একই দিনে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান লড়বে ‘বি’ গ্রুপ রানার্স-আপ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)