ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
জয়ের জন্য বাংলাদেশকে যত রানের টার্গেট দিলো শ্রীলংকা
বাংলাদেশের যুবাদের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত। অন্যদিকে, শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের সর্বশেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও পথ হারিয়ে ফেলে লঙ্কানরা।
উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। বাংলাদেশি বোলারদের আঁটসাট বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছে লঙ্কান যুবারা। ওপেনার পুলিন্দো পেরেরার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৮ রান। ২৯ বলে ৪ চারের মারে এই রান করেন তিনি। টাইগারদের হয়ে ওয়াসি সিদ্দিকী সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন।
এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মারুফ মৃধা ও মাহফুজ রাব্বি। দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ ‘এ’ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অন্যদিকে, গ্রুপ ‘বি’-এর দুই সেমিফাইনালিস্ট নিশ্চিত হবে আজ। আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ৬১ রানে হারায় সংযুক্ত আরব আমিরাতকে।
এরপর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় যুব টাইগাররা। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। আজ জিতলেই সেমিতে চলে যাবে মাহফুজ রাব্বির দল। আজ দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী। ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি লঙ্কান যুবাদের। দলীয় ৩৭ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে তাদের।
ইনিংসের নবম ওভারে ওপেনার পুলিন্দো পেরেরাকে ২৯ বলে ব্যক্তিগত ২৮ রানের মাথায় সাজঘরে পাঠান মারুফ মৃধা। এরপর লঙ্কানদের দ্বিতীয় উইকেটের পতন হয় দলীয় ৭৪ রানে। রাবিসান ডি সিলভার প্রতিরোধ ভাঙেন টাইগার অধিনায়ক রাব্বি। দলীয় শতরানের আগে তিন উইকেট হারালেও লড়াইয়ে টিকে ছিল লঙ্কান যুবারা।
তবে এরপরই বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা জাগিয়েও শেষমেশ ব্যর্থ হয়েছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)