ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বড় হারে সিরিজ শুরু করলো পাকিস্তান
নিউজিল্যান্ডের কন্ডিশন উপমহাদেশের যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। পাকিস্তান নারী দলের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। স্বাগতিক মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩১ রানে হেরেছে পাকিস্তানের মেয়েরা।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) কুইন্সটাউনের জন ডেভিস ওভালে নিউজিল্যান্ড মহিলা দল টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৫ রান করে। সেঞ্চুরি করেন সুজি বেটস। জবাবে পাকিস্তান ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৪ রানের বেশি করতে পারেনি।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১১০ রান তোলেন সিধরা আমিন ও মুনিবা আলী। ৪৪ রান করে মুনিবা ফিরলে ভাঙে সেই জুটি। এরপর অবশ্য আর বড় কোনো জুটি গড়তে পারেনি তারা। সিধরা ছাড়া আর কেউই বড় কোনো ইনিংস খেলতে পারেননি।
ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়ার মাঝেও এক প্রান্ত আগলে রেখেছিলেন সিধরা। এই ওপেনার ১১৭ বলে ১০৫ রান করে সাজঘরে ফিরলে আর বেশি দূর এগোয়নি পাকিস্তানের ইনিংস।
এর আগে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে নিউজিল্যান্ড। প্রথম উইকেট পেতে ২৬তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পাকিস্তানকে। ৮৬ রান করে বার্নাডিন বেজিডেনহাট সাজঘরে ফিরলে ভাঙে ১৬৫ রানের উদ্বোধনী জুটি।
বার্নাডিন সেঞ্চুরির না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও এই মাইলফলক ছুঁয়েছেন আরেক ওপেনার সুজি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০৪ বলে ১০৮ রান। তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন অ্যামিলিয়া করও। ৬৯ বলে ৮৩ রান করেছেন তিনি।
চারে খেলতে নেমে রীতিমতো ঝড় তোলেছিলেন সুফি ডেভাইন। এই মিডল অর্ডার ব্যাটার ২ চার আর ৬ ছক্কায় ৩৬ বলে করেছেন ৭০ রান। উপরের সারির চার ব্যাটারই ৭০ বা তার বেশি রান করেছেন। তাতে একটা বিশ্বরেকর্ড হয়েছে। মেয়েদের ওয়ানডেতে এই প্রথম ঘটেছে এমন ঘটনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)